Sunday , 14 December 2025 | [bangla_date]

আটোয়ারীতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনাসভা

মনোজ রায় হিরু, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ঃ
পঞ্চগড়ের আটোয়ারীতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর) সকালে পরিষদের সম্মেলন কক্ষে নবাগত আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিপামনি দেবী’র সভাপতিত্বে দিবসটির স্মরণে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। বুদ্ধিজীবী দিবসের ওপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন কৃষি অফিসার মোস্তাক আহমেদ, উপজেলা মডেল স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডাঃ মোঃ হুমায়ুন কবির, উপজেলা প্রকৌশলী মোঃ ফয়সাল, আটোয়ারী থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান ও ওসি (তদন্ত) মোঃ ফারুকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবির মোঃ কামরুল হাসান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীরমুক্তিযোদ্ধ মোঃ পশিম উদ্দীন, সদস্য সচিব বীরমুক্তিযোদ্ধা মোঃ জাহেদুর রহমান, বীরমুক্তিযোদ্ধা শেখ নুরুল ইসলাম ও বীরমুক্তিযোদ্ধা জোতিষ চন্দ্র বর্মন প্রমূখ।
উল্লেখ্য, আজ ১৪ ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের আজকের দিনে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার আল-বদর, আল-শামসরা বাংলার শ্রেষ্ঠ সন্তান দেশ বরেণ্য শিক্ষাবিদ, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, শিল্পি সহ আরো অনেক বিশিষ্ট ব্যক্তিদেরকে তাদের বাড়ি থেকে চোখ বেঁধে তুলে নিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে নির্মম নির্যাতন ও হত্যা করে। মূলত: নবগঠিত স্বাধীন বাংলাদেশকে সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষাগত দিক থেকে দুর্বল এবং পঙ্গু করার পরিকল্পনার অংশ হিসেবে বাংলাদেশের জ্ঞানী-গুণী ও মুক্তবুদ্ধিসম্পন্ন মানুষদের সেদিন নির্মমভাবে হত্যা করে ঘাতকবাহিনী।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ফের বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট চালু নতুন ট্যুরিস্ট ভিসায় ভারত যেতে পারবেন যাত্রীরা

দিনাজপুর ইনস্টিটিউট’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পঞ্চম দিনে নৃত্যে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

বোদায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে এককালীন শিক্ষা উপবৃত্তির অর্থ প্রদান

পল্লীশ্রী’র উদ্যোগে  পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং সচেতনতা সৃষ্টিতে শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ

পল্লীশ্রী’র উদ্যোগে পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং সচেতনতা সৃষ্টিতে শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ

কাহারোলের এবার ১০৬টি মন্ডপে দূর্গা পূজা

পীরগঞ্জে বনজ ও ফলজ গাছের চারা বিতরণ

ঠাকুরগাঁওয়ে সবজি চাষে ঝুঁকছেন কৃষকেরা !

ঐতিহ্যবাহী হা-ডু-ডু’র ফাইনাল খেলা উপভোগ করতে দর্শকের ভিড়

পীরগঞ্জে হাতধোয়া দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

পীরগঞ্জে উপজেলা প্রসাশনের প্রেস ব্রিফিং। ৮শ ঘর পাচ্ছে গৃহহীনরা