Saturday , 13 December 2025 | [bangla_date]

ওসমান হাদির ওপর গুলির প্রতিবাদে ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি\ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর গুলির প্রতিবাদে দিনাজপুৃরের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি।
শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় পৌর শহরের নিমতলা মোড় থেকে এক বিক্ষোভ মিছিল বের করা হয়, মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনোরায় সেখানে এসে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দিনাজপুর জেলা শাখার যুগ্ম সমন্বয়কারী ইমরান চৌধুরী নিশাদ, ফুলবাড়ী উপজেলা শাখার যুগ্ম সমন্বয়কারী জাকির আহমেদ, জুলকার নাইন শিহাব, রাহাত মাহমুদসহ এনসিপির অন্যান্য নেতৃবৃন্দ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ওসমান হাদীর উপর হামলা নিঃসন্দেহে একটি রাজনৈতিক অশনি সংকেত। ওসমান হাদীর উপর যারা হামলা করেছে তাদেরকে দ্রæত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, ওসমান হাদীদেরকে দমানো যাবে না প্রতিটি ঘরে ঘরে ওসমান হাদী তৈরি হবে।
তারা বলেন, ওসমান হাদির ওপর হামলাকারীদের উদ্দেশে বলতে চাই, তোমাদের এই নোংরা হামলার জবাব দেওয়া হবে। হামলাকারীদের দ্রæত গ্রেপ্তার করতে হবে। অন্যথায় আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে।
তারা আরও বলেন, দেশে পুলিশ, আরমিসহ বিভিন্ন আইনসৃঙ্খলা বাহিনী থাকার পরেও এভাবে হামলা হয়। জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দিতে পারে না। বর্তমান সরকার একটি অথর্ব সরকার। যারা রক্ত দিয়ে জীবন দিয়ে নতুন করে দেশ স্বাধীন করেছে তাদের নিরাপত্তা কথায়? আমরা এখোনো ঘরে ফিরিনি, আর যদি একটি যোদ্ধার উপর হামলা হয় তবে ঘরে ঘরে আগুন জলবে।
হাসিনা পালিয়ে গেছে কিন্তু তার দোসররা এখনো রয়ে গেছে। তাদেরকে চিহিৃত করে খুজে বের করে আইনের আওতায় আনতে হবে। সবশেষে গুলিবিদ্ধ হাদির সুস্থতা কামনায় দেশ বাসীর কাছে দোয়া কমনা করেছেন তারা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে ইমাম প্রশিক্ষণ

বালিয়াডাঙ্গী থেকে ফেন্সিডিলসহ মাদক কারবারীকে গ্রেফতার

বীরগঞ্জের মোহাম্মদপুর ইউনিয়নে প্রতিপক্ষের পৃথক হামলায় ২জন

দিনাজপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে পৌর বিএনপির আয়োজনে কর্মসূচি অনুষ্ঠিত

বীরগঞ্জে অজানা রোগে গবাদি পশুর মৃত্যুর ঘটনায় ৪সদস্যের রোগ অনুসন্ধান টিম গঠন

পীরগঞ্জে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

ভ্রাম্যমান পাঠশালা যাযাবরদের গন্তব্যহীন যাত্রা সাথী

তেঁতুলিয়ায় পুলিশের অভিযানে ২ মাদককারবারি আটক

বীরগঞ্জে স্কুল একাডেমি ভবনে চলছে প্রধান শিক্ষকের রমরমা কোচিং বাণিজ্য!

পীরগঞ্জে কৃষি বিষয়ক সংলাপ অনুষ্ঠিত