Sunday , 14 December 2025 | [bangla_date]

কানে হেডফোন লাগিয়ে রেল লাইনে হাঁটছিলেন যুবক, ট্রেনের ধাক্কায় মৃত্যু

নীলফামারী প্রতিনিধি\ কানে হেডফোন লাগিয়ে মোবাইলে কথা বলতে বলতে রেল লাইন দিয়ে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় হৃদয় রায় (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি দিনাজপুর জেলার খানসামা উপজেলার রামকলা গ্রামের মৃত নির্মল চন্দ্র রায়ের ছেলে।
১৩ ডিসেম্বর সকাল সাড়ে ৮টার দিকে নীলফামারী-সৈয়দপুর রেলপথের পৌর এলাকার আদর্শপাড়া চেতাশার ঘুন্টি নামক স্থানে ঘটনাটি ঘটেছে। সৈয়দপুর রেলওয়ে থানার ওসি মাহমুদুন নবী বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ওই যুবক কানে হেডফোন লাগিয়ে রেল লাইন দিয়ে হাঁটতে হাঁটতে বলছিলেন। এ সময় চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী ‘খুলনা মেইল’ ট্রেনের ইঞ্জিনে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
সৈয়দপুর রেলওয়ে থানার ওসি মাহমুদুন নবী বিষয়টি নিশ্চিত করে বলেন, কানে হেডফোন লাগিয়ে রেললাইনের ওপর দিয়ে হাঁটার সময় খুলনা মেইল ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়। লাশ নীলফামারী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সব আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী’র বীর মুক্তিযোদ্ধা দবিরুল ইসলাম, রাষ্ট্রীয় দাফন চান না, জেলা প্রশাসকের বরাবরে আবেদন করেছেন।

ঘোড়াঘাটে ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেনের ব্যক্তিগত উদ্যোগে ২২ শত কম্বল বিতরণ

বৃষ্টি ও শীতল হাওয়ায় তেঁতুলিয়ায় বিপর্যস্ত জনজীবন

সেতাবগঞ্জ পৌরসভার বাজেট ঘোষণা

বন্যার্তদের সহায়তায় এগিয়ে আসার আহবান দিনাজপুর মহিলা পরিষদের

পঞ্চগড়ের সহিংস ঘটনায় আটোয়ারীতে আটক ৮

কোনো ষড়যন্ত্রই টিকবে না শেখ হাসিনার দৃঢ়তার কাছে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

রাণীশংকৈলে সাংবাদিকের পিতা নজরুল আর নেই

দলুয়া হরে কৃষ্ণ আশ্রম মন্দির প্রাঙ্গণে দুইদিনব্যাপী শ্রীশ্রী. মহানাম যজ্ঞানুষ্ঠান

ঠাকুরগাঁয়ে কিন্ডার গার্ডেন স্কুলের ৪জন শিক্ষককে ভ্রাম্যমান আদালতের জেল/জরিমানা