Friday , 26 December 2025 | [bangla_date]

কাহারোলে ইউএনও’র গীর্জা ঘর পরিদর্শন

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের কাহারোলে বড় দিন উপলক্ষ্যে বিভিন্ন গীর্জা পরিদর্শন করেছেন ইউএনও এবং সহকারি কমিশনার (ভ‚মি) প্রবীর বিশ^াস। তারা গতকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর’২৫) সকাল ১১ টার সময় কাহারোল উপজেলার ছয়টি ইউনিয়নের বিভিন্ন গীর্জা ঘর পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মোকলেদা খাতুন মীম এবং সহকারি কমিশনার(ভূমি) প্রবীর বিশ্বাস। উভয়ে উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের বিক্রমপুর গ্রাম, রামচন্দ্রপুর ইউনিয়নের তেলিঙ্গীর বাজার, ডাবোর ইউনিয়নের উত্তর নওগাঁ ও রসুলপুর ইউনিয়নের তরলা,তারগাঁও ইউনিয়নের কাঠনা গ্রামসহ ছয়টি ইউনিয়নের বিভিন্ন গ্রামে অবস্থিত গীর্জা ও চার্চ ঘরগুলো সরেজমিনে পরিদর্শন করেন এবং খ্রিস্টান ধর্মাবলীদের বিষয়ের বিভিন্ন ধরনের খোঁজ-খবর নেন ও মতবিনিময় করেন। গীর্জাঘর পরিদর্শনকালে এসময় উপস্থিত ছিলেন কাহারোল উপজেলা খ্রীষ্টান এসোসিয়েশনস এর সভাপতি ও পাসটর রবীন মার্ডী, রেভাররেন দিলীপ রায়, পাসটর যোশেফ হাসদা, রঞ্জন মূরমুু, রয়েল বেশার প্রমুখ। জানা যায়, উপজেলার ছয়টি ইউনিয়নে ৭৪টি গীর্জায় যীশু খ্রিষ্টের শুভ জন্মদিন(বড় দিন) উৎসব অনুষ্ঠিত হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে সাপের কামড়ে ২জনের মৃত্যু!

কাহারোলে অগ্নিকান্ডে বসত ঘর পুড়ে ছাই

আটােয়ারীতেপবিত্রঈদ-উলফিতরউপলক্ষেপ্রস্তুতিমুলকসভা

রাণীশংকৈলে অফিসে বসে ধূমপান করছেন উপজেলা প্রকৌশলী !

দিনাজপুর বাকবিশিসের নেতৃবৃন্দের ১১ দফা দাবী বাস্তাবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান

তেঁতুলিয়ায় ৩শ উপকারভোগীদের মাঝে ঘরের চাবি ও দলিল হস্তান্তর

হাকিমপুরে ডাবল গরু ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা

হরিপুরে অসহায় ও শীতার্ত মানুষের মাঝে বিএনপি’র কম্বল বিতরণ

আটোয়ারীতে আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর ও পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমুলক সভা

ঠাকুরগাঁও জেলা পরিষদ নির্বাচনে সদর উপজেলায় সদস্য পদে আ’লীগ ও যুবলীগের প্রার্থীর জমজমাট প্রচরনা