Sunday , 28 December 2025 | [bangla_date]

কাহারোলে জনপ্রিয় চেয়ারম্যান সত্যজিৎ রায় আর নেই

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের কাহারোলে সাদা মনের ও জনপ্রিয় চেয়ারম্যান সত্যজিৎ রায় আর নেই। অত্র উপজেলার ডাবোর ইউনিয়নের ডাবোর গ্রামের সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কালী বাবু রায়ের ছেলে বর্তমান ডাবোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদা মনের মানুষ ও ইউনিয়ন এবং উপজেলাবাসীর জনপ্রিয় চেয়ারম্যান সত্যজিৎ রায়(৪৮) গত ২৭ ডিসেম্বর’২৫ শনিবার রাত আনুমানিক ৯ টার দিকে দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। সে দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে মা, ভাই, স্ত্রী, ১ কণ্যা ও ১ ছেলেসহ অসখ্য আত্মীয় স্বজন বন্ধু-বান্ধব, শুভাকাঙ্খী এবং ইউনিয়নবাসীদেরকে রেখে ইহলোক ত্যাগ করে পরলোকে গমন করেন (ওঁ দিব্যান্ লোকান্ সঃ গচ্ছতু)। তার মরদেহ গতকাল রোববার বেলা ২টার দিকে পাশ্ববর্তী রসুলপুর ইউনিয়নে বলেয়া মহা-শ্মশান ঘাটে দাহ করা হয়। চেয়ারম্যান সত্যজিতের মৃত্যুতে তাঁর বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা প্রদর্শন, আত্মার মুক্তি ও শান্তি কামনার্থে ডাবোর ইউনিয়ন-উপজেলাবাসীসহ বিভিন্ন ব্যক্তিবর্গ ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শোকসপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বালিয়াডাঙ্গীর ৩০ চেয়ারম্যান প্রার্থীর ৯ জনই জামানত হারালেন!

ঠাকুরগাঁওয়ে সদর থানায় শীতাতপ নিয়ন্ত্রিত লাশ ঘর উদ্বোধন

রং নাম্বারে প্রেম,প্রতারণার ফাঁদে ফেলে তরুণীকে অপহরণ,অবশেষে ধরা

হরিপুরে করোনায় পিতা-পুত্রে মৃত্যু,এলাকায় শোকের ছায়া

বীরগঞ্জে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সামনে রেখে ব্যাপক উৎসাহ উদ্দীপনা চলছে

রাণীশংকৈলে আলী আকবর এমপি’র ছেলে সাবেক ইউপি চেয়ারম্যান লিটনের ইন্তেকাল

তেঁতুলিয়া বাংলাবান্ধা স্থলবন্দরে নানা আয়োজনে মে দিবস পালিত

ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তি, হরিপুরে যুবক গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে টানা বৃষ্টিতে আমন ধান ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতি

ছেলে হত্যার ২ বছরেও বিচার না পেয়ে পিতার সংবাদ সম্মেলন