Saturday , 20 December 2025 | [bangla_date]

কুয়াশার সাথে হিমেল হাওয়ায় শীতে কাঁপছে দিনাজপুরবাসী

কুয়াশার সাথে হিমেল হাওয়ায় জনজীবনে কম্পন সৃষ্টি করেছে। এতে কুয়াশার সাথে শীতের দাপটে কাপঁছে দিনাজপুরবাসী।
শনিবার সকালে কুয়াশার সাথে হিমেল বাতাস। মেঘলা আকাশে ১২টা পর্যন্ত দিনাজপুরে সূর্য দেখা যায়নি। তবে দুপুরের পর সুর্য দেখা গেলেও সুর্যের তাপ কম ছিল।
শীতের দাপট বাড়লেও শনিবার সকালে দিনাজপুরে ১৩.৭ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস।চলতি ২০ডিসেম্বর মাসে দিনাজপুরে তাপমাত্রা ১০ থেকে ১৩ ডিগ্রির মধ্যেই ওঠানামা করছে।
শুক্রবার সন্ধ্যার পর থেকে হিমেল বাতাস প্রবাহিত হচ্ছে। সকালে এবং রাতে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করতে দেখা যায় ছিন্নমূল মানুষকে। সকালের দিকে মানুষজনের চলাচলও কম ছিল।
শনিবার সকালে দিনাজপুর শহরের ষষ্টিতলা মোড়ে কাজের সন্ধানে আসা আমিনুল বলেন, শীত বেড়েছে। এখনও কাজ পাইনি, হয়ত বাড়ী ফিরে যেতে হবে।
এবিষয়ে দিনাজপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, বায়ুমÐলের উপরিভাগে জলীয় বাষ্প বা কুয়াশার পরিমাণ বৃদ্ধি পেয়েছে। তাই এসময় সূর্যের আলোর প্রখরতা বা দাপট অনেকটাই কম থাকবে। আগামী দু’তিন দিন তাপমাত্রা কিছুটা কমে আসবে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত বা সামান্য কিছুটা হ্রাস-বৃদ্ধি হতে পারে। বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। তবে ২৩ ডিসেম্বরের পর রাতের তাপমাত্রা হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং ডিসেম্বরের শেষের দিকে কিছু স্থানে শৈত্যপ্রবাহ বা শৈত্যপ্রবাহের মতো অবস্থার সৃষ্টি হতে পারে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে সাপ খেলা প্রতিযোগিতা

দেশে করোনায় আরো ৫ জনের মৃত্যু : ওমিক্রন শনাক্ত

বীরগঞ্জ পৌরশহর যানজট নিরসনে কাজ করছে শিক্ষার্থীরা

দিনাজপুরে কোন চাঁদাবাজ এবং মাদক ব্যবসায়ীর স্থান হবে না –এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম

রাণীশংকৈলে বসুন্ধরা শুভসংঘের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন

নিউটাউন ফুটসাল ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন জনকল্যান সমিতি

খানসামায় উপবালার পরিবারকে পূজা উদযাপন পরিষদের আর্থিক সহায়তা

পীরগঞ্জে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে ১১৯টি মন্ডপে সরকারী অনুদান বিতরণ

ঠাকুরগাঁওয়ে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ

কাব্যগ্রন্থ ‘ডাহুক ডুব’এর মোড়ক উন্মোচন ‘সুরে ছন্দে মনের ভূবন’ শীর্ষক মৌলিক গানের অনুষ্ঠানে দর্শক মাতালেন শিল্পীরা