Sunday , 28 December 2025 | [bangla_date]

খানসামায় পোল্ট্রি খামারে অগ্নিকান্ড পুড়ে মরেছে ১ হাজার মুরগি

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলার ভাবকী ইউনিয়নের গুলিয়াড়া গ্রামে মীম পোল্ট্রি খামারে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে মরেছে ১ হাজার মুরগি। গতকাল ২৭ ডিসেম্বর শনিবার ভোর সাড়ে ৪টায়
মনজুরুল ইসলামের মীম পোল্ট্রি খামারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন খামারের মালিক।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার (২৭ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে এই ঘটনা ঘটে। খামারে দায়িত্বরতদের চিৎকার শুনে স্থানীয়রা দ্রæত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে খামারের বড় একটি অংশ আগুনে পুড়ে ভস্মিভূত হয়ে যায়।
খামারের মালিক মনজুরুল ইসলাম বলেন, খামারের থাকা প্রায় এক হাজার মুরগি পুড়ে মারা যায়। এছাড়া খামারের অবকাঠামো ও বিভিন্ন সরঞ্জাম পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৭ থেকে ৮ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করে ভাবকী ইউপি চেয়ারম্যান রবিউল আলম তুহিন বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডে পোল্ট্রি খামার ক্ষতিগ্রস্থ হওয়ার বিষয়টি দু:খজনক। অগ্নিকান্ড প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সজাগ ও সচেতন থাকতে হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

চীনে ১৩৩ আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত

দিনাজপুরে ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির উদ্দ্যোগে কার্যালয় ভাংচুর ও হামলার প্রতিবাদে ৬ দফা দাবী বাস্তাবায়নে মানববন্ধন

বোদায় সাবেক কাউন্সিলরের বিরুদ্ধে ফেসবুক ফেক আইডিতে আপত্তিকর তথ্য প্রকাশ করায় সংবাদ সম্মেলন

মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের অবদান এবং জাতীর দায়

দিনাজপুরে যৌথবাহিনীর অভিযান, অস্ত্র-গুলি উদ্ধারসহ এক যুবক আটক

বীরগঞ্জে দৈনিক আমার সংবাদের ৯ম বর্ষে পদার্পণে আলোচনা সভা

পীরগঞ্জে ভূমি অধিকার বিষয়ক সমাবেশ

চির নিদ্রায় শায়িত হলেন বিএনপি’র সাবেক সভাপতি আইনুল হক মাষ্টার

পীরগঞ্জে এরশাদকে কটুক্তি করায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

মিশ্র ফলের বাগান, স্বপ্ন দেখাচ্ছেন চার বন্ধুকে