Sunday , 14 December 2025 | [bangla_date]

খানসামা মডেল প্রেসক্লাবের সভাপতি মাসুদ রানা সম্পাদক জসিম উদ্দিন

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে পেশাদারিত্ব, ঐক্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের লক্ষকে সামনে রেখে গঠিত খানসামা মডেল প্রেসক্লাবের প্রথম নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। গত ১২ ডিসেম্বর শুক্রবার দুপুরে উপজেলা সদরের মসজিদ মার্কেটে অবস্থিত অস্থায়ী কার্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। বিকেল থেকেই বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকরা স্বতঃস্ফূর্তভাবে ভোটগ্রহণে অংশ নেন। ফলে অস্থায়ী কার্যালয় এলাকা এক প্রাণবন্ত মিলনমেলায় রূপ নেয়।
নির্বাচন পরিচালনা কমিটি ভোটগ্রহণ শেষ হলে ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে সভাপতি এনটিভি অনলাইন ও দৈনিক কালবেলার মাসুদ রানা এবং দৈনিক আমার দেশ ও সকালের বাণী পত্রিকার খানসামা প্রতিনিধি মো. জসিম উদ্দিন সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন। নবগঠিত এই নেতৃত্বকে সাংবাদিক সমাজ আন্তরিক অভিনন্দন জানান এবং সাংবাদিকতার মানোন্নয়ন ও ভবিষ্যৎ কার্যক্রমে তাদের প্রতি প্রত্যাশা ব্যক্ত করেন।
নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা জানান, প্রথমবারের মতো আয়োজিত এ নির্বাচন পুরোপুরি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
অনেকেই আশা প্রকাশ করেছেন যে, নতুন কমিটি সত্যনিষ্ঠ ও পেশাদার সাংবাদিকতা চর্চায় ইতিবাচক ভূমিকা রাখবে এবং সমাজের সমস্যাগুলো তুলে ধরতে সাংবাদিকদের আরও সংগঠিত করবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সকল ধর্মের রাষ্ট্রীয় নিরাপত্তা বিধানে আওয়ামী লীগ প্রতিজ্ঞাবদ্ধ -মনোরঞ্জন শীল গোপাল এমপি

দিনাজপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে অভিযোগ নিজ অপকর্ম ঢাকতেই তারা মিথ্যা ও বানোয়াট সংবাদ সম্মেলন করেছে

পঞ্চগড়ে ফ্যাক্ট চেকিং বিষয়ে অভিজ্ঞতা বিনিময় শীর্ষক কর্মশালা

বীরগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পীরগঞ্জে প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন উদযাপন

সামাজিক মূল্যবোধের অবক্ষয় রোধে- ঠাকুরগাঁওয়ে সুধীজন সমাবেশ

পঞ্চগড়ে নদীতে পাথর তুলতে গিয়ে প্রাণ গেল পাথর শ্রমিকের

হরিপুর থানায় ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আনন্দ উদযাপন অনুষ্ঠান

দিনাজপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড

ঠাকুরগাঁওয়ে পৃথক সড়ক দূর্ঘটনায় ২ জনের মৃত্যু, আহত-১