Monday , 29 December 2025 | [bangla_date]

খালেদা জিয়ার আসনে মনোনয়ন ফরম নিলেন বিএনপি নেতা জাহাঙ্গীর

রোববার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৩ (সদর উপজেলা) আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিএনপি নেতা সৈয়দ জাহাঙ্গীর আলম। তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং দিনাজপুর পৌরসভার টানা তিনবারের নির্বাচিত মেয়র ছিলেন।
রোববার দুপুর পৌনে দুইটার দিকে দিনাজপুর জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নূর-ই-আলম সিদ্দিকীর কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন সৈয়দ জাহাঙ্গীর আলম। এ সময় জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক মামুনুর রশিদ, সাবেক পৌর কাউন্সিলর রেহাতুল ইসলাম, মতিবুর রহমানসহ দলের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
দিনাজপুর-৩ আসনে বিএনপির দলীয় মনোনয়ন ছিল দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। গত মঙ্গলবার তাঁর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ। সেই আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে আজ মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সৈয়দ জাহাঙ্গীর আলম।
দিনাজপুর-৩ আসন থেকে প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন খালেদা জিয়া। এর আগে ১৯৯৬ ও ২০০১ সালে সপ্তম ও অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে প্রার্থিতা করে জয় পেয়েছিলেন খালেদা জিয়ার বোন প্রয়াত খুরশিদ জাহান হক।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, আজকে পর্যন্ত দিনাজপুরের ৬টি সংসদীয় আসন থেকে বিএনপি, জাতীয় পার্টি, এনসিপি, বাসদ, স্বতন্ত্রসহ মোট ৫৫জন প্রার্থীর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোদায় কমরেড মোহাম্মদ ফরহাদের ৩৮ তম মৃত্যুবার্ষিকী পালিত

বালিয়াডাঙ্গীতে ৫’শ পরিবারের মাঝে উন্নত মানের কম্বল বিতরণ

বালিয়াডাঙ্গীতে ৫’শ পরিবারের মাঝে উন্নত মানের কম্বল বিতরণ

বেতন বৈষম্য নিরসনের দাবিতে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি

দিনাজপুর জাল নোট ও জাল নোট তৈরির উপকরণ জব্দ, আটক ২

কাহারোলে মৎস্য বাজার ও মৎস্য আড়ৎ অবকাঠামোর উন্নয়নের ভিত্তি প্রস্তরের উদ্বোধন

বালিয়াডাঙ্গীতে “মিরাজ”নামে দু’টি ভাটাকে ২ লক্ষ টাকা জরিমানা করেন, ভ্রাম্যমান আদালত

পীরগঞ্জ সরকারি কলেজে একাদশ শ্রেণির ক্লাস শুরু নবীনদের ফুলেল শুভেচ্ছায় বরণ

বোচাগঞ্জে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ ক্যাম্প- ২০২১ (বালক-বালিকা) শুভ উদ্বোধন

ফুলবাড়ীতে বিএনপি’র মিছিলে ককটেল হামলায় উপজেলা ও পৌর বিএনপি’র সা: সম্পাদকসহ আহত ৫

সাংবাদিকদের সাথে জামায়াত এমপি প্রার্থী এডঃ মাইনুল আলমের মতবিনিময়