Sunday , 28 December 2025 | [bangla_date]

ঘোড়াঘাটে বাস ও ট্রাক্টের মুখোমুখি সংঘর্ষে ২ জনের মৃত্যু

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃদিনাজপুরের ঘোড়াঘাটে বাস ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে দুই জনের মৃত্যু হয়েছে।
শনিবার দুপুর ১২ টার দিকে উপজেলার বিরাহিমপুর গুচ্ছগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত ট্রাক্টর ড্রাইভারের পরিচয় সনাক্ত করা গেলেও এখন পর্যন্ত অপর আরেক জনের পরিচয় পাওয়া যায়নি। নিহত ট্রাক্টর চালকের নাম জুহিন (২৩)। তিনি উপজেলার দক্ষিণ দেবীপুর এলাকার বাসিন্দা। ধারণা করা হচ্ছে নিহত অপরজন বাস চালকের সহকারী অথবা যাত্রী হতে পারে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দিনাজপুর থেকে ঢাকাগামী মোল্লা পরিবহের একটি বাসের সাথে ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ট্রাক্টরটি দুমড়েমুচড়ে যায় এবং ট্রাক্টর চালকের ঘটনাস্থলে মৃত্যু হয়। দুর্ঘটনায় গুরুতর আহত অপর একজনকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। একজনের পরিচয় সনাক্ত করা হয়েছে। তবে অপর আরেকজন বাস চালকের সহকারী নাকি যাত্রী তার নাম ঠিকানাসহ পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনায় পরপরই মোল্লা পরিবহনের চালক বাস রেখে পালিয়েছেন। বাস ও ট্রাক্টর জব্দ করা হয়েছে। এ বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান করোনায় আক্রান্ত

কাহারোলে বাংলাদেশ প্রেসক্লাব উপজেলা শাখার আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল

ফের দিনাজপুর বড়পুকুরিয়া কয়লা  খনি থেকে উত্তোলন শুরু

ফের দিনাজপুর বড়পুকুরিয়া কয়লা খনি থেকে উত্তোলন শুরু

রাণীশংকৈলে কৃষকদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত

করোনায় কমেছে বিয়ে, বেড়েছে ডিভোর্স

চিরিরবন্দরে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের মাঝে মিষ্টি বিতরণ করলেন ইউএনও

বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর এম আব্দুর রহিম এর সহধর্মিনী মরহুমা নাজমা রহিমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল

বিএনপি-জামাত-শিবিরের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবোধ হতে হবে -হুইপ ইকবালুর রহিম

দিনাজপুর-১ আসনে চতুর্থ বারের মত নৌকা প্রতীকে মনোরঞ্জন শীল গোপাল এমপি মনোনয়ন পাওয়ার খবরে বীরগঞ্জ কাহারোলে আনন্দের জোয়ার

পীরগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত