Wednesday , 17 December 2025 | [bangla_date]

চিরিরবন্দরে জামায়াত নেতার বিএনপিতে যোগদান

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে জামায়াতের জনপ্রিয় নেতা পল্লী চিকিৎসক মো. আইনুদ্দিন সরকার বিএনপিতে যোগদান করেছেন। তিনি গত ১৬ ডিসেম্বর বিকাল ৫টায় বিএনপির এক সভায় কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো. আখতারুজ্জামান মিয়ার হাতে ধানের শীষ ও ফুলের তোড়া দিয়ে যোগদান করেন।
তিনি উপজেলার আব্দুলপুর ইউনিয়নের আন্ধারমূহা ওয়ার্ডের জামায়াতের দীর্ঘদিন সভাপতির দায়িত্বে নিয়োজিত ছিলেন। এছাড়াও আব্দুলপুর ইউনিয়ন পেশাজীবি ফোরামের যুগ্ন সম্পাদক, উপজেলা পেশাজীবি পল্লী চিকিৎসক পরিষদের থানা সভাপতির দায়িত্বে ছিলেন। বিগত ২০০১ সালে জামায়াত ইসলামিক এইড প্রতিষ্ঠা করলে, তাকে থানা সভাপতির দায়িত্ব দেয়া হয়। তিনি সে সময় থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত দায়িত্বে থেকে স্বেচ্ছায় পদগুলো থেকে অব্যাহতি নিয়ে কর্মী হিসেবে কাজ করতেন।
বিএনপিতে যোগদানকারী মো. আইনুদ্দিন সরকার জানান, তিনি স্বেচ্ছায় জামায়াতের সভাপতিসহ অন্যান্য দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে বিএনপিতে যোগদান করেছেন। জামায়াত নেতার বিএনপিতে যোগদানের বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
চিরিরবন্দর উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বিরলে তাঁতীদলের বিশেষ দোয়া মাহফিল ও আলোকচিত্র প্রদর্শনী

ঠাকুরগাঁওয়ে মন্দিরে আবারো ১৪৪ ধারা জারি — দীর্ঘ ১৫ বছরেও সমস্যা সমাধান হয়নি !

মিশ্র ফলের বাগান, স্বপ্ন দেখাচ্ছেন চার বন্ধুকে

বীরগঞ্জে পবিত্র মাহে রমজানে বেড়েছে তরমুজ, কলাসহ নিত্যপণ্যের দাম

বীরগঞ্জে পবিত্র মাহে রমজানে বেড়েছে তরমুজ, কলাসহ নিত্যপণ্যের দাম

বীরগঞ্জে শিক্ষক দিবস উদযাপন

জেলার শ্রেষ্ঠ সহকারী কমিশনার(ভূমি) সম্মাননা পেলেন তরিকুল ইসলাম

পীরগঞ্জে ফেসবুকে অপপ্রচার চালিয়ে ব্যবসায় ক্ষতি করার অভিযোগ

পীরগঞ্জে ফেসবুকে অপপ্রচার চালিয়ে ব্যবসায় ক্ষতি করার অভিযোগ

চিরিরবন্দর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিপোর্ট করলে অফিসে পাওয়া যাবে!

এনসিসি ব্যাংকের উদ্যোগে এনসিসি নিসর্গ-বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধন করেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর

বীরগঞ্জে মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে সেলাইমেশিন ও বাই সাইকেল বিতরণ