Thursday , 25 December 2025 | [bangla_date]

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে পীরগঞ্জে চা দোকানীর ব্যাতিক্রম উদ্যোগ

পীরগঞ্জ ঠাকুরগাঁও প্রতিনিধি ঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে জনসাধারণকে ফ্রি চা খাওয়াচ্ছেন চা দোকানী ও যুবদলের কর্মী রাসেল। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ ইউনিয়নের সেনুয়া চৌরাস্তায় পঁচিশে ডিসেম্বর সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি তার দোকানে আসা মানুষকে চা আপ্যায়ন করেন সেই সাথে ঠাকুরগাঁও ৩ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী জাহিদুর রহমান এর জন্য ধানের শীষ প্রতীক এ ভোট চাচ্ছেন।

তার দোকানে চা পান করতে আসা রুবেল, জুয়েল,ইমন সহ বেশ কয়েকজন চা প্রেমী বলেন রাসেল এর দোকানের সামনে এসে দাড়িয়ে মোবাইলে কথা বলছিলাম হঠাৎ করে সে চা তৈরি করে আমাদের মাঝে পরিবেশন করে এবং সে বলে চায়ের জন্য আজকে কোন টাকা দিতে হবে না দীর্ঘ দিন পর তারেক রহমানের দেশে ফিরার খুশিতে সকলকে ফ্রি চা খাওয়াছেন।

চা দোকানী ও যুবদলের কর্মী রাসেল বলেন বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাবেক সংসদ জাহিদুর রহমানের জন্য ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করছি। আজকে দেশনায়ক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে জনসাধারণকে সকাল থেকে দুপুর ফ্রি চা খাওয়াচ্ছি । আমি দলকে ভালোবাসার কারণে এই উদ্যোগ নিয়েছি।

ভোমরাদহ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রেজু বলেন, দলকে ভালোবাসে কর্মীরা জীবন যৌবন উৎসর্গ ও করে দেয় । বিষয়টি জেনে আনন্দিত হলাম আসলেই রাসেল এর উদ্যোগটি একটি ব্যাত্রিক্রম উদ্যোগ ভোমরাদ ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে আমরা তাকে সাধুবাদ জানাই।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

অসুস্থ পত্রিকা বিক্রেতা ইদ্রিসের পরিবারকে আর্থিক সহায়তাসহ ঈদ উপহার

বীরগঞ্জে নালা থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে চলছে বালু উত্তোলন

দিনাজপুরে শিশু একাডেমীর উদ্যোগে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী

রাণীশংকৈল সীমান্তে বিএসএফের বর্বর নির্যাতনের শিকার বাংলাদেশি যুবক !

দেশজুড়ে ডেলিভারিতে আস্থা, গতি ও গন্তব্যে পৌঁছার নিশ্চয়তার লক্ষ্য দিনাজপুরে স্পীডফাস্ট কুরিয়ারের সদর হাবের উদ্বোধন

ঘোড়াঘাটে কৃষক দলের সদস্য  নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত

ঘোড়াঘাটে কৃষক দলের সদস্য নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত

সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে রাণীশংকৈলে প্রতিবাদ সমাবেশ !

বোচাগঞ্জে শিশু নির্যাতনের ঘটনায় মামলা দায়ের

বোচাগঞ্জে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের হুইল চেয়ার, শ্রবনযন্ত্র ও চশমা বিতরন

বীরগঞ্জে গৃহ নির্মাণ প্রকল্প বাস্তবায়ন কাজের উদ্বোধন