Sunday , 28 December 2025 | [bangla_date]

দিনাজপুরে আঞ্জুমান মুফিদুল ইসলামের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

শনিবার স্টেশন রোডস্থ তাদের কার্যলয়ে দিনাজপুরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান আঞ্জুমান মফিদুল ইসলামের আয়োজনে অসহায় শীতার্ত, প্রতিবন্ধী এবং অসচ্ছল নারী-পুরুষের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।
আঞ্জুমান মফিদুল ইসলাম দিনাজপুর জেলা শাখার সভাপতি সাবেক দিনাজপুর পৌরসভা চেয়ারম্যান সৈয়দ মোসাদ্দেক হোসেন লাবুর সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি, বীর মুক্তি যোদ্ধা, লায়ন এ্যাডঃ এমএ মজিদ, সাধারণ সম্পাদক মোঃ মহশিনুল কালাম, নির্বাহী সদস্য মোঃ তারেক ইবনে নাসিম, সিদ্দিকুর রহমান। এসময় আরও উপস্থিত ছিলেন অফিস সহকারী মোঃ শাহজাহান আলী। সার্বিক তত্বাবধানে ছিলেন দর্জি প্রশিক্ষক রুখশানা বেগম। বক্তারা বলেন, দিনাজপুরের ঐতিহ্যবাহী জন কল্যাণমূলক সংগঠন আঞ্জুমান মফিদুল ইসলাম বেওয়ারিশ লাশ দাফনের পাশাপাশি নারীদের স্বাভলম্বি করে গড়ে তুলতে আমরা তাদের প্রশিক্ষন দিয়ে বিনামূল্যে সেলাই মেশিন প্রদানসহ বিভিন্ন ধরনের সামাজিক কার্যক্রম বাস্তবায়ন করে আসছি। আমরা মনে করি সরকারী বা বেসরকারী পর্যায়ের মানুষদের পাশাপাশি সমাজে বিত্তশালী মানুষদের অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো উচিত।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে হত্যা মামলার আসামীদের ৭২ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবীতে মানববন্ধন,বিক্ষোভ

বালিয়াডাঙ্গীতে জেলা প্রশাসন কর্তৃক আরোপিত বিধিনিষেধ- লকডাউন বাস্তবায়নে মাঠে ইউএনও

ঠাকুরগাঁওয়ে রমজান উপলক্ষে আব্রুয়ান ফাউন্ডেশনের বিভিন্ন সামগ্রী বিতরণ

বিএনপির রোডমার্চে জনগণের সম্পৃক্ততা ছিল না-এমপি গোপাল

হাসপাতালের ২য় তলা থেকে রোগীকে ফেলে দেওয়ার অভিযোগ

চুল কাটতে লম্বা লাইন রাণীশংকৈলে নাপিতের কদর বেড়েছে

বীরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাওয়া বাংলাদেশ পরনির্ভরশীল নয় -মনোরঞ্জন শীল গোপাল এমপি

জেবুন্নেছার বিরুদ্ধে অভিযোগ পেলে ব্যবস্থা নেবে দুদক

নবাবগঞ্জে ৪৯১ বস্তা সার পাচারের চেষ্টা,  ডিলারকে ১ লাখ টাকা জরিমানা

নবাবগঞ্জে ৪৯১ বস্তা সার পাচারের চেষ্টা, ডিলারকে ১ লাখ টাকা জরিমানা