Sunday , 21 December 2025 | [bangla_date]

দিনাজপুরে আন্তর্জাতিক কুরআন সম্মেলন ২২ ডিসেম্বর, অংশ নিচ্ছেন ছয় দেশের কারী

দিনাজপুরে আন্তর্জাতিক কুরআন সম্মেলন  ২২ ডিসেম্বর, অংশ নিচ্ছেন ছয় দেশের কারী

দিনাজপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৮ম আন্তর্জাতিক কুরআন সম্মেলন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
সোমবার আসর নামাজের পর দিনাজপুর গোর-এ-শহীদ বড় মাঠে এই ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হবে।
আয়োজকরা জানিয়েছেন, দিনাজপুর আন্তর্জাতিক কুরআন অর্গানাইজেশন এবং দিনাজপুর মুয়াজ্জিন-খাদিম কল্যাণ সমিতির যৌথ উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে ছয়টি দেশের খ্যাতিমান কুরআন তিলাওয়াতকারীরা অংশ নিচ্ছেন।
আন্তর্জাতিক অতিথিদের মধ্যে থাকছেন শিশু ক্বারী মুহাম্মদ হোসাইন আজহারি (মিশর), সৈয়দ আনওয়ারুল হাসান শাহ বোখারী (পাকিস্তান), ওহেদ নাজরাইন (ইরান), আবু মুহাম্মদ আসআদ (ভারত),শাহাদুজ্জামান(বাংলাদেশ),রাজ্জাক বিন নূর (শ্রীলঙ্কা), আবু তাহের গুলজারী (বাংলাদেশ)।
বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন ঢাকার খ্যাতিমান মুফাসসিরে কুরআন মহিউদ্দীন হাসান (খানসাহেব)।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন পাটোয়ারী বিজনেস হাউজ এর ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব সহিদুর রহমান পাটায়ারী মোহন।
প্রধান অতিথি হিসেবে থাকবেন দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন
মৌলভী ব্রাদার্সের স্বত্তাধিকারী মোঃ শামীম কবির, বিশেষ মেহমান হিসেবে থাকবেন জীবন হজ্ব গ্রæপ বাংলাদেশের ববস্থাপনা পরিচালক মুফতী আব্দুল কাদের মোল্লা। ৮ম আন্তর্জাতিক কুরআন সম্মেলন উদ্বোধন করবেন গোড়-এ শহীদ মসজিদের ইমাম হাফেজ মাওলানা শওকত আলী।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

এক পায়ে লাফিয়ে স্কুলে যাওয়া সুমাইয়াকে হুইল চেয়ার ও নগদ অর্থ প্রদান

ঠাকুরগাঁওয়ের বিমানবন্দর এখন গোচারণ আর ফসল শুকানোর চাতাল

দিনাজপুর জিলা স্কুল ও গার্লস স্কুলের ৭৬ জন শিক্ষার্থী পেলেন শিক্ষাবৃত্তি

হাবিপ্রবির সাথে ব্রাক ব্যাংক এর সমঝোতা স্মারক স্বাক্ষর

পীরগঞ্জে ইকো পাঠশালার বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা

ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

পঞ্চগড়ের মাড়েয়ায় আরডিআরএস বাংলাদেশ’র ২৯৫তম শাখার উদ্বোধন

দিনাজপুরে জাতীয় মৎস্য সপ্তাহের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

২/৩ দিনের মধ্যে শৈত্যপ্রবাহ আসছে ! দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১১.৮ ডিগ্রি সেলসিয়াস

আটোয়ারীতে ভোটর তালিকা হালনাগাদ করণে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারগণের প্রশিক্ষণ