Thursday , 25 December 2025 | [bangla_date]

দিনাজপুরে দৈনিক ইত্তেফাক এর প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা

বাংলাদেশে সংবাদপত্রের নাম বললেই প্রথমে চলে আসে দৈনিক ইত্তেফাকের নাম। কারণ বাংলাদেশ সৃষ্টির পেছনে এবং বাংলাদেশের ইতিহাসের সাথে দৈনিক ইত্তেফাকের নাম জড়িত রয়েছে। শুধু তাই নয়, এদেশের মানুষের অধিকার আদায়ের সংগ্রামে ইত্তেফাক ওতপ্রতভাবে জড়িত।
দিনাজপুরে দৈনিক ইত্তেফাক এর ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। ২৪ ডিসেম্বর বুধবার দিনাজপুর শহরের মালদাহপট্টি এলাকায় দৈনিক ইত্তেফাক এর ব্যুরো কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন দৈনিক ইত্তেফাক এর স্টাফ রিপোর্টার ও ব্যুরো প্রধান বীর মুক্তিযোদ্ধা মোঃ মতিউর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর শিক্ষাবোর্ড এর পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মাসুদুল হক, বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর সরকারী মহিলা কলেজের ইতিহাস বিভাগের প্রধান অধ্যাপক আলী সায়েদ এবং বিশিষ্ট কবি ও লেখক সহকারী অধ্যাপক বিধান দত্ত।
সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী বীর মুক্তিযোদ্ধা এ্যাড. এম এ মজিদ, দৈনিক উত্তরবাংলার নির্বাহী সম্পাদক জিনাত রহমান, বিশিষ্ট লেখক ও গবেষক লুৎফর রহমান, সাংবাদিক ও গবেষক আজহারুল আজাদ জুয়েল, বিশিষ্ট লেখিকা লায়লা চৌধুরী, মেহনাজ পারভীন, সাংবাদিক মাহফুজা রহমান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনে ছিলেন একরাম তালুকদার। শেষে দৈনিক ইত্তেফাক এর ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনুষ্ঠানিক ভাবে কেক কাটেন অতিথিবৃন্দ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

চোলাই দেশী মদসহ আটক

আটোয়ারীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের উপর হামলা দেশীয় অস্ত্র সহ আটক-৬

বাংলাদেশের জয়কে “অঘটন” হিসেবে দেখছে ভারতীয় গণমাধ্যম

আদালতে আত্মসমর্পণ করলে দিনাজপুর পৌর মেয়রকে কারাগারে প্রেরন

পীরগঞ্জে দ্রব্য মুল্য বৃদ্ধির প্রতিবাদে জাপার মানববন্ধন

বীরগঞ্জে মেয়র মোশাররফ এর নির্দেশনায় পাড়া-মহল্লায় মশা নিধনে ফগার মেশিনে ঔষধ স্প্রে

সেতাবগঞ্জ সরকারী খাদ্য গুদামে ধান চাল ও গম সংগ্রহের উদ্বোধন

রাণীশংকৈলে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার

বিদেশি শক্তি অথবা সন্ত্রাসী কায়দা ক্ষমতার উৎস হতে পারে না -মনোরঞ্জন শীল গোপাল এমপি

প্রাথমিক শিক্ষক নিয়োগ শুন্যপদের বিপরীতে সর্বোচ্চ সংখ্যক পদসংখ্যা বৃদ্ধি করে নিয়োগ দাবীতে দিনাজপুরে মানববন্ধন