Wednesday , 31 December 2025 | [bangla_date]

দিনাজপুরে পুলিশের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

দিনাজপুর জেলা পুলিশের নির্বাচনি দায়িত্বে নিয়োজিত সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা আজ জেলায় শুরু হয়েছে।
দিনাজপুর জেলা পুলিশ সুপার মো. জেদান আল মুসা, পিপিএম আজ বুধবার সকাল সাড়ে ১০টায় দিনাজপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার আয়োজিত ২২তম এ ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন। জেলা পুলিশ সদস্যদের নির্বাচনি দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি বিষয়ক তিন দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
পুলিশ সুপার মো. জেদান আল মুসা বলেন, জাতীয় নির্বাচন একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দায়িত্ব, যেখানে পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিরপেক্ষতা, পেশাদারিত্ব ও সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে, এটাই আমাদের অঙ্গীকার। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা, আইন-শৃঙ্খলা বজায় রাখা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রত্যেক পুলিশ সদস্যকে সতর্ক, দৃঢ় ও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট পুলিশ সুপার আবুল কাশেম মো. বাকীবিল্লাহ। এ প্রশিক্ষণ কর্মশালায় উপ-পরিদর্শক পদমর্যাদার ৪০ জন কর্মকর্তা অংশ গ্রহণ করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রোটারী ক্লাব অব ঢাকা’র ২০ জনের প্রতিনিধি দলকে সংবর্ধনা প্রদান

ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে ১৪৪ ধারা ভঙ্গ করে বৈশাখী মেলার উদ্বোধন

রাণীশংকৈলে বিএনপির শীতবস্ত্র বিতরণ

ফেসবুকে নরেন্দ্র মোদীকে নিয়ে মানহানিকর ভিডিও আপলোড করায় ঠকুরগাঁওয়ে তরুন আটক

দুই দেশের বন্ধুত্বের নতুন মাইলফলক “ভারত-বাংলাদেশ”ফ্রেন্ডশীপ পাইপ লাইন স্থাপন প্রকল্প ভিডিও কনফারেন্সে উদ্বোধন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

সারা বাংলা-৮৮ ফাউন্ডেশন দিনাজপুর জেলা প্যানেলের মিলন মেলা ও বার্ষিক বনভোজন

বোচাগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বীরগঞ্জ পল্লীতে কু -প্রস্তাব প্রত্যাখ্যান করায় বিধবা মহিলা কে নির্যাতন, থানায় মামলা, আটক -১

ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে পঞ্চগড়ে এক শিক্ষককে আটক করে পুলিশে দিল জনতা

হাবিপ্রবির সিএসই অনুষদে কনফারেন্স কক্ষের উদ্বোধন