Sunday , 28 December 2025 | [bangla_date]

দিনাজপুরে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি’র সদস্যদের মাঝে শিক্ষা অনুদানের চেক বিতরণ করলেন জেলা প্রশাসক

দিনাজপুরে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি’র
সদস্যদের মাঝে শিক্ষা অনুদানের চেক
বিতরণ করলেন জেলা প্রশাসক
শনিবার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি দিনাজপুর জেলা শাখার আয়োজনে সমিতির সদস্যদের সন্তানদের জন্য শিক্ষাবৃত্তি’র চেক বিতরণ করলেন দিনাজপুরের জেলা প্রশাসক ও বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা মোঃ রফিকুল ইসলাম।
বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি দিনাজপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক মোঃ ইসমাইল হোসেন এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারন সম্পাদক প্রকৌশলী আমজাদ হোসেন। সঞ্চালকের দায়িত্ব পালন করেন সমিতির কোষাধ্যক্ষ মোঃ ফসিউদ্দিন আহমেদ। প্রধান অতিথি দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম ১২ হাজার করে ১১ জনকে এবং ১ জনকে ৮ হাজার টাকা মোট ১ লক্ষ ৪০ হাজার টাকার শিক্ষা অনুদানের চেক বিতরণ করতে গিয়ে বলেন, সন্তানদের সঠিকভাবে পরিচর্যা করতে প্রতিটি অভিভাবককে সচেতন হতে হবে। প্রবীনরা সমাজে বোঝা নয়, তারা দেশের সম্পদ। তাদের মূল্যায়ন করতে আমাদের সন্তানদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে। এসময় কমিটির নির্বাহী সদস্য সেলিনা খাতুন, রওশন আরাসহ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সার্বিক তত্ত¡াবধানে ছিলেন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর হাসনাত রহমান।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জ পৌরসভা নির্বাচনে ইভিএম নিয়ে পরীক্ষামূলক ভোট

বেসরকারি উন্নয়ন সংস্থা সিপিইউএস এর উদ্যোগে বিনামূল্যে উপকারভোগীদের মাঝে ছাগল বিতরণ

পীরগঞ্জ সঃ কলেজে HSC পরীক্ষার লিংক ২৮নভেঃ সকাল ১০-২টা পর্যন্ত খোলা থাকবে

শেখ হাসিনাকে টার্গেট করেই গ্রেনেট বিস্ফোরন ঘটিয়েছিল ঘাতকরা -মনোরঞ্জন শীল গোপাল এমপি

পীরগঞ্জে কারিগরি প্রশিক্ষণ একাডেমীর ছাত্র-ছাত্রীদের বিদায়ী অনুষ্ঠান

বিরামপুরে বরযাত্রীর বাসের সাথে বাইকের  সংঘর্ষে পুলিশসদস্যসহ নিহত-২

বিরামপুরে বরযাত্রীর বাসের সাথে বাইকের সংঘর্ষে পুলিশসদস্যসহ নিহত-২

হরিপুরে গলায় ফাঁস দিয়ে মহিলার আত্মহত্যা

হরিপুরে গলায় ফাঁস দিয়ে মহিলার আত্মহত্যা

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে বীরগঞ্জে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত

৪১ বছরেও চালু হয়নি ঠাকুরগাঁও বিমানবন্দর

ভোগান্তি যেন কাটছেই না দিনাজপুর পৌর নাগরিকদের