Sunday , 28 December 2025 | [bangla_date]

দিনাজপুর পৌর এলাকার ইমামদের মাঝে শীতবস্ত্র বিতরন

দিনাজপুর পৌর এলাকার ইমামদের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে। ২৭ ডিসেম্বর শনিবার দিনাজপুর মহারাজা গিরিজানাথ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে দিনাজপুর ইমাম কল্যান সংস্থার উদ্যোগে ২০০ জন ইমামদের মাঝে শীতবস্ত্র বিতরন করেন প্রধান অতিথি দিনাজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুর নবী।
দিনাজপুর ইমাম কল্যান সংস্থার সভাপতি মাওলানা জাকির হোসেন শামীম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ইমাম কল্যান সংস্থার সাধারন সম্পাদক মোঃ মাও: আমিনুল ইসলাম, মহারাজা গিরিজানাথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাসউদ আলম, অধ্যক্ষ মুফতি খায়রুজ্জামান, বিশিষ্ঠ ব্যবসায়ী খাদেুমল ইসলাম।
এ ছাড়াও বক্তব্য রাখেন দিনাজপুর ইমাম কল্যান সংস্থার সিনিয়র সহ-সভাপতি মাওলানা ক্বারী শামছুল ইসলাম, সহ-সভাপতি মাও: শরীফুজ্জামান, সহ-সভাপতি মাও: আরিফুল ইসলাম, সহ-সাধারন সম্পাদক মাও: দেলোয়ার হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মাও: শাহাদাত হোসেন, কোষাধ্যক্ষ মাও: বদিউজ্জামান, মসজিদ সম্পাদক মাও: সাদেকুল ইসলাম, আত্মশুদ্ধি সম্পাদক মুফতি আব্দুল কাইয়ুম, কর্মসংস্থান সম্পাদক মুফতি আশফাক, সমাজ কল্যান সম্পাদক মাওলানা হযরত আলী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনে ছিলেন দিনাজপুর ইমাম কল্যান সংস্থার সাংগঠনিক সম্পাদক মোঃ হাবিবুল্লাহ।
আলোচনা ও শীতবস্ত্র বিতরন শেষে দেশ ও জনগনের কল্যান কামনা করেন দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল জলিল।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে জাতীয় ফুটবল দলের খেলোয়াড়ের মায়ের ইন্তেকাল

বালিয়াডাঙ্গীতে স্বাভাবিক প্রসব জোরদারকরণ বিষয়ক কর্মশালা

আঞ্জুমান মুফিদুল ইসলাম এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কর্মসূচী পালিত

আমি জানি রাণীশংকৈল শান্তি প্রিয় এলাকা তারপরেও সজাগ থাকতে হবে —ডিসি মাহবুবুর রহমান

আবারও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হলেন হাকিমপুরের মহিদুল

পরীক্ষা বর্জন করে দিনাজপুুরে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ

দিনাজপুরে গভীর রাতে টার্মিনালে দাড়িয়ে থাকা বাসে আগুন

ঠাকুরগাঁওয়ে মাটি চাপা পড়ে শ্রমিকের মৃত্যু !

মোটরসাইকেল চুরি করার সময় গণপিটুনিতে আহত হয়ে বাটুল নিহত

রাণীশংকৈলে ফসলের ক্ষেতে ইঁদুর তাড়াতে উড়ছে ঝাণ্ডা