Sunday , 14 December 2025 | [bangla_date]

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. জিয়াউল হকের অবসরজণিত বিদায় সংবর্ধনা

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক  ডা. জিয়াউল হকের অবসরজণিত বিদায় সংবর্ধনা

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওলজি এন্ড ইমেজিং বিভাগের ইনচার্জ বিশিষ্ট রেডিওলজিস্ট ও ড্যাব দিনাজপুর জেলা শাখার সদস্যসচিব ডা. মোহাম্মদ জিয়াউল হক জিয়া’র অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৪ ডিসেম্বর ২০২৫) সকাল সাড়ে ১১টায় মেডিকেল কলেজ হাসপাতালের আয়োজনে হাসপাতাল মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শেখ সাদেক আলী।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেডিকেল কলেজ ও হাসপাতালের শিশু বিভাগের প্রধান ডা. নুরুল ইসলাম, মেডিসিন বিভাগের প্রধান ডা. শাহাব আহমেদ, নিউরো সার্জারি বিভাগের প্রধান ডা. মোঃ সারোয়ার মুর্শেদ আলম, চক্ষু বিভাগের অধ্যাপক ডা. হারিসুর রহমান হিরু, গাইনী বিভাগের ডা. ইশরাত শারমিন ও হাসপাতালের সহকারি পরিচালক ডা. শ্যামলী সাহা।
অনুষ্ঠানে বক্তারা ডা. জিয়া’র কর্মময় জীবনের স্মৃতিচারন করেন ও তাঁর অবসর জীবনের সফলতা কামনা করেন।
অনুষ্ঠানে দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের অন্যান্য শিক্ষক, চিকিৎসক, নার্সসহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তা-কর্মচারি উপস্থিত ছিলেন।
এদিকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওলজি এন্ড ইমেজিং বিভাগের পক্ষ থেকে বিশিষ্ট রেডিওলজিস্ট ডা. মোহাম্মদ জিয়াউল হক জিয়াকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে রেডিওলজি এন্ড ইমেজিং বিভাগের চিকিৎসক, নার্সসহ সকল কর্মকর্তা-কর্মচারি উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ডা. মোহাম্মদ জিয়াউল হক জিয়া ৯ মে ১৯৯৪ তারিখ সরকারি চাকরিতে যোগদান করেন ও ১৪ ডিসেম্বর ২০২৫ তারিখ সরকারি চাকরিতে হতে অবসরগ্রহণ করেন। দীর্ঘ প্রায় ৩১ বছর চাকরি করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে আশ্রায়ন প্রকল্পের ২৫টি ভুমিহীন পরিবারকে উচ্ছেদ চক্রান্ত ও জুলুম নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আলোচিত জোড়া লাগানো জমজ মনি মুক্তা আজ ১৪ বছরে পা দিল

আটোয়ারীতে স্কুল চলাকালে শিক্ষকের মৃত্যু

প্রথমবারের মতো হরিণের দেহে করোনাভাইরাস শনাক্ত

দিনাজপুরের বীরগঞ্জে ট্রাকের ধাক্কায় মটর সাইকেল আরোহী নিহত, আহত-১

ত্রি-বার্ষিক নির্বাচনকে সামনে রেখে জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের যৌথ সভা

মাসিক ৪০ হাজার টাকা ভাতায় হাবিপ্রবিতে  পিএইচডি ফেলোশিপের অনন্য সুযোগ

মাসিক ৪০ হাজার টাকা ভাতায় হাবিপ্রবিতে পিএইচডি ফেলোশিপের অনন্য সুযোগ

সামন্য বৃষ্টিতেই উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী যাদুরাণী হাটে জলাবদ্ধতা

রাণীশংকৈল ভরনিয়া গ্রামে ডোবা থেকে মা ও দুই সন্তানের মরদেহ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা

বীরগঞ্জে ১০ টাকা কেজি আলু!