Monday , 29 December 2025 | [bangla_date]

দিনাজপুর সদরের ইউনাইটেড কো-অপারেটিভ সোসাইটি লিঃ পরিদর্শনে সমবায় অধিদপ্তরের অতিরিক্ত নিবন্ধক জেবুন নাহার

সমবায় অধিদপ্তর ঢাকা-এর অতিরিক্ত নিবন্ধক (সমিতি ব্যবস্থাপনা) জেবুন নাহার দিনাজপুর সদর উপজেলার ইউনাইটেড কো-অপারেটিভ সোসাইটি লিঃ এর কার্যক্রম পরিদর্শন করলেন।
রোববার দুপুর ১২ টায় দিনাজপুর সদর উপজেলার উত্তর ফরিদপুর ইউনাইটেড কো-অপারেটিভ সোসাইটি লিঃ এর কার্যক্রম পরিদর্শন করেন সমবায় অধিদপ্তর ঢাকা-এর অতিরিক্ত নিবন্ধক (সমিতি ব্যবস্থাপনা) জেবুন নাহার। এ সময় তিনি ইউনাইটেড কো-অপারেটিভ সোসাইটি লিঃ এর নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে দিনাজপুর সদর উপজেলার ইউনাইটেড কো-অপারেটিভ সোসাইটি লিঃ এর চেয়ারম্যান মো. আহসান হাবিব তাদের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।
সমবায় অধিদপ্তর ঢাকা-এর অতিরিক্ত নিবন্ধক (সমিতি ব্যবস্থাপনা) জেবুন নাহার বলেন, দেশের উন্নয়নে সমবায়ের অমিত সম্ভাবনাকে কাজে লাগিয়ে ইউনাইটেড কো-অপারেটিভ সোসাইটি লিঃ কে গতিশীল করতে নানামুখী কার্যক্রমের মধ্যে পশু পালন, সঞ্চয় ও ঋণদান প্রভৃতি অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে একটি আত্মনির্ভরশীল দেশ গড়তে ভূমিকা পালন করছে। তিনি ইউনাইটেড কো-অপারেটিভ সোসাইটি লিঃ এর কার্যক্রমে সন্তেুাষ প্রকাশ করেন এবং উত্তরোত্তর উন্নতির জন্য দিক নির্দেশনামূলক বিভিন্ন পরামর্শ প্রদান করেন।
দিনাজপুর সদর উপজেলার ইউনাইটেড কো-অপারেটিভ সোসাইটি লিঃ এর কার্যক্রম পরিদর্শনকালে সমবায় অধিদপ্তর ঢাকা-এর অতিরিক্ত নিবন্ধক (সমিতি ব্যবস্থাপনা) জেবুন নাহার-কে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানান ইউনাইটেড কো-অপারেটিভ সোসাইটি লিঃ এর চেয়ারম্যান মো. আহসান হাবিব।
এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা সমবায় কর্মকর্তা মো. আব্দুস সবুর, সদর উপজেলা সমবায় কর্মকর্তা মো. হাফিজুর ইসলাম, ইউনাইটেড কো-অপারেটিভ সোসাইটি লিঃ এর সাধারণ সম্পাদক মো. খায়রুল আলম, কোষাধ্যক্ষ কে এম এইচ এস চিশতি, পরিচালক মো. আজাদ হোসেন, ব্যবস্থাপক মো. গোলাম কিবরিয়া প্রমুখ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

মাদ্রাসায় তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের উপর হামলা

আত্ত-মানবতার সেবায় এক অনন্ত দৃষ্টান্ত শেখ হাসিনা -মনোরঞ্জন শীল গোপাল এমপি

ঠাকুরগাঁওয়ে ধানের চেয়ে খড়ের কদর বেশি!

লায়ন্স ক্লাব অব ঢাকা রোজ গার্ডেনের উদ্যোগে এতিমখানার শিক্ষার্থী ও ছিন্নমুল মানুষের মাঝে কম্বল বিতরন

ডলি সায়ন্তনী ও জাহিন খানের কণ্ঠে ‘রূপ ললনা’

বীরগঞ্জে তন্ত্রমন্ত্র দিয়ে সাপ টানার  প্রতিযোগিতা

বীরগঞ্জে তন্ত্রমন্ত্র দিয়ে সাপ টানার প্রতিযোগিতা

পঞ্চগড়ে বাস ও থ্রি-হুইলারের সংঘর্ষ, নিহত ১

বিরামপুরে মুরগির খামারে জুয়ার আসর, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদকসহ গ্রেফতার

অভিনব কায়দায় মাইক্রোবাসে ফেন্সিডিল বহনকালে আটক মাদক ব্যবসায়ী