Thursday , 25 December 2025 | [bangla_date]

দিনাজপুর-১ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি \ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী, সাবেক ছাত্রনেতা, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক জননেতা মতিউর রহমান মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর ১২টায় তিনি জেলা প্রশাসকের কার্যালয় থেকে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের মনোনয়নপত্র গ্রহণ করেন।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও দিনাজপুর জেলা আমির অধ্যক্ষ আনিছুর রহমান, জেলা তারবিয়াত সেক্রেটারি মাওলানা রবিউল ইসলাম, জেলা অফিস সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম খোকন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনাজপুর জেলা সভাপতি ও জামায়াত মনোনীত কাহারোল উপজেলা চেয়ারম্যান পদ-প্রার্থী মো. জাকিরুল ইসলাম, জেলা সহ-সভাপতি ও জামায়াত মনোনীত বীরগঞ্জ পৌরসভার মেয়র পদ-প্রার্থী জননেতা রাশেদুন নবী বাবু এবং দিনাজপুর জেলা মজলিসে শুরা সদস্য ও বীরগঞ্জ উপজেলা জামায়াতের আমির ক্বারী আজিজুর রহমান।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে উপস্থিত নেতৃবৃন্দ জননেতা মতিউর রহমানের বিজয় কামনা করেন এবং দিনাজপুর-১ আসনে ন্যায়নীতি, সুশাসন ও ইসলামী মূল্যবোধভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

খোকাকে জাতির জনক করার অন্যতম কারিগর বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বীরগঞ্জে শতগ্রাম ইউনিয়ন আ’লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলে মনোরঞ্জন শীল গোপাল এমপি শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের সকল শক্তিকে এক কেন্দ্রে একীভূত হতে হবে

হরিপুরে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

দিনাজপুরে আন্তর্জাতিক দুর্নীতি দিবসে উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক জাতীয় উন্নয়ন ও অগ্রগতির প্রতিবন্ধকতার মূল কারণ হলো দুর্নীতি

কাহারোলে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের লাশ উদ্ধার

১১ মাস ধরে জলাতঙ্ক ভ্যাকসিন সংকট, চরম ভোগান্তিতে খানসামার মানুষ

বীরগঞ্জে সবুজ পাতার ফাঁকে উঁকি দিচ্ছে আমের মুকুল

বোচাগঞ্জে এক হাজার পিচ ট্যাপেন্টাডল সহ আটক ১

ঠাকুরগাঁও বিমানবন্দর পুন: চালু ও মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন

বোচাগঞ্জের মুশিদহাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার মাঝি হতে চায় সুশেন চন্দ্র রায়