Tuesday , 23 December 2025 | [bangla_date]

দিনাজপুর-১ আসনে নির্বাচনী মনোনয়ন পত্র সংগ্রহ করলেন ধানের শীষের প্রার্থী মোঃ মনজুরুল ইসলাম

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচনের মনোনয়ন পত্র গ্রহণ করেছেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী কেন্দ্রীয় কৃষক দলের নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলাম মনজু। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারে কার্যালয়ে সহকারী কমিশনার (ভূমি) দীপঙ্কর বর্মনের নিকট হতে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।
মনোনয়ন গ্রহণকালে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা বিএনপি নেতা মোঃ রেজওয়ানুল ইসলাম রিজু, সুভাষ দাশ, কাহারোল উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশা, বীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আমিরুল বাহার এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী সেনা।
এছাড়াও বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থেকে মনোনয়ন গ্রহণ অনুষ্ঠানে অংশ নেন এবং প্রার্থীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
মনোনয়ন গ্রহণ শেষে আলহাজ্ব
মনজুরুল ইসলাম মনজু বলেন, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করছে। তিনি দিনাজপুর-১ আসনের সর্বস্তরের মানুষের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।
মনোনয়ন গ্রহণকে কেন্দ্র করে উপজেলা কার্যালয় চত্বরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হাদী হত্যার প্রতিবাদে বীরগঞ্জে বিক্ষোভ ও অবস্থান কর্মসুচি পালন

হাবিপ্রবিতে বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপিত

বীরগঞ্জে পল্লীশ্রী’র উদ্যোগে আদর্শ গ্রামে বার্ষিক সাংস্কৃতিক, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

সিডও দিবস উপলক্ষ্যে মহিলা পরিষদের উদ্যোগে আলোচনা সভা

সিডও দিবস উপলক্ষ্যে মহিলা পরিষদের উদ্যোগে আলোচনা সভা

পঞ্চগড়ে আইনজীবীর হাতে শ্রমিক নেতা লাঞ্চিত তিন ঘন্টা পর শ্রমিকদের সড়ক অবরোধ প্রত্যাহার

আটোয়ারীতে উত্তম কৃষি চর্চা বিষয়ক ৩ দিনের প্রশিক্ষণ

বঙ্গবন্ধু কন্যা কৃষকের মুখে হাসি ফুটিয়েছেন —–হুইপ ইকবালুর রহিম

দিনাজপুরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও জনসভা

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পীরগঞ্জে র‌্যালী ও আলোচনা সভা

বঙ্গবন্ধু কন্যা দেশের সকল মানুষের জন্য ভাত কাপড় ও বাসস্থানের ব্যবস্থা করেছেন -হুইপ ইকবালুর রহিম