Saturday , 6 December 2025 | [bangla_date]

দিনাজপুর ৫ সংসদীয় আসন পার্বতীপুর-ফুলবাড়িতে মনোনয়ন পরিবর্তন দাবিতে বিএনপি’র প্রতিবাদ জনসভা

দিনাজপুরের পার্বতীপুর বিএনপি নেতা এ জেড এম রেজওয়ানুল হককে মনোনয়ন না দেওয়ায় উপজেলা বিএনপির ডাকে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধায় কার্যালয় সংলগ্ন প্রাঙ্গনে অনুষ্ঠিত প্রতিবাদ জনসভায় সভাপতিত্ব করেন পৌর সভাপতি আতিয়ার রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক এমপি এ জেড এম রেজওয়ানুল হক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান, যুবদলের আহবায়ক আতিকুর রহমান স্বপন সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ বলেন ৩০-৩২ বছর ধরে পার্বতীপুর- ফুলবাড়ির মধ্যে বিএনপিকে আগলে রেখেছেন এ জেড এম রেজওয়ানুল হক। তাকে মনোনয়ন না দিয়ে গত ৫ আগস্ট এর পর আবির্ভূত লন্ডনে বসবাসকারী একেবারে নতুন মুখ এ কে এম কামরুজ্জামান কে দিনাজপুর ৫ আসনের মনোনয়ন দেওয়ায় নেত্রীবৃন্দ তীব্র প্রতিবাদ জানান। সেই সাথে অবিলম্বে উক্ত সিদ্ধান্ত বাতিল পূর্বক এ জেড এম রেজওয়ানুল হক কে দিনাজপুর-৫ আসনে মনোনয়ন দেওয়ার জন্য বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ মনোনয়ন বোর্ডের দৃষ্টি আকর্ষণ করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে সু-প্রতিবেশী সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির ১০তম বার্ষিক সাধারন সভা

আটোয়ারীতে বাংলাদেশ আওয়ামীলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাণীশংকৈলে ইয়াবা দুই যুবক আটক

ঈদের বাজার কাহারোলে ঈদকে সামনে রেখে কাপড়ের মার্কেট গুলোতে উপচে পড়া ভীড়, নারী ক্রেতাদের সমাগম অনেক বেশি।

বীরগঞ্জে ১০ম শ্রেশীর স্কুল শি’ক্ষার্থীর আ’ত্মহ’ত্যা

ইজিবাইক ছিনতাই ঘটনায় এক যুবক আটক ও ইজিবাইক উদ্ধার

পঞ্চগড়ে প্রথম আলো সম্পাদক ও প্রতিবেদকের নামে হয়রানীমূলক মামলা প্রত্যাহার দাবিতে মানববন্ধন

প্রধান বিচারপতিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন দিনাজপুর জেলার সরকারী আইন কর্মকর্তাবৃন্দ

সেতাবগঞ্জে নির্বাচনী জনসভায় ১১জোটের প্রার্থী আফজালুল আনাম—

দিনাজপুরে সমাজ পরিবর্তনের বলিষ্ঠ নারী নেত্রী কানিজ রহমান পেলেন সম্মাননা স্বারক