Tuesday , 23 December 2025 | [bangla_date]

দিনাজপুর-৬ আসনের সাবেক সংসদ সদস্য কাজী লুৎফুর রমান চৌধুরী আর নেই

ঘোড়াঘাট (দিনাজপুর)প্রতিনিধি\দিনাজপুর- ৬ আসন থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী আবু জাফর মো. লুৎফুর রহমান চৌধুরী আর নেই (ইন্না-লিল¬াহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮৫ বছর।
সোমবার সকাল ৮ টার দিকে দিনাজপুর নিজ বাসভবনে অসুস্থ জনিত কারণে তিনি মারা যান বলে জানিয়েছেন তার ছেলে কাজী ইসমেত আহমেদ রুশদ চৌধুরী।
তিনি ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) এর কেন্দ্রীয় কমিটির সদস্য ও দিনাজপুর জেলার সভাপতির দায়িত্বে ছিলেন। এছাড়াও তিনি দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ছিলেন। ঘোড়াঘাট উপজেলার পালশা ইউনিয়নের চৌধুরী গোপালপুর গ্রামের চৌধুরী পরিবারের সন্তান কাজী আবু জাফর মো. লুৎফুর রহমান চৌধুরী এক ছেলে, এক মেয়ে রেখে গেছেন।
কাজী আবু জাফর মো.লুৎফুর রহমান চৌধুরী দিনাজপুর -৬ (হাকিমপুর,ঘোড়াঘাট,নবাবগঞ্জ ও বিরামপুর) ১৯৮৬ সালে সালের নির্বাচনে ন্যাপ থেকে কুঁড়ে ঘর মার্কা নিয়ে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছিলেন।
মরহুমের প্রথম জানাজা সোমবার সকাল ১০:৩০ মিনিটে দিনাজপুর বার কাউন্সিলে ও দ্বিতীয় জানাজা নিজ গ্রাম ঘোড়াঘাট উপজেলার পালশা ইউনিয়নের চৌধুরী গোপালপুরে বিকাল ৩ টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন কার্য সম্পন্ন হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

যত্রতত্র ভাবে গড়ে উঠা অটো মিলের ছাই ও ধুলোবালুতে অতিষ্ঠ সেতাবগঞ্জ পৌরবাসী

মুক্তি পাচ্ছে বাবু ও শাওনের গান ‘চাঁদনী রাইতে নিরজনে’. ……………………………………………………………………………….

দেশের উন্নয়নে বিজ্ঞান শিক্ষার বিকল্প নেই -মনোরঞ্জন শীল গোপাল এমপি

কাহারোলে মির্জাপুর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সাপাহারে দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন

বীরগঞ্জে জমিতে পানি নেওয়াকে কেন্দ্র করে বৃদ্ধের হাতের কব্জি কর্তন, আহত-১

দিনাজপুরের বিরলে স্কুলের পরিত্যক্ত ভবন থেকে ২ শিশুর মরদেহ উদ্ধার

বীরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

চিরিরবন্দরে যাত্রীবাহি বাসের চাকায় পিষ্ট হয়ে বাইসাইকেল আরোহীর মৃত্যু

পীরগঞ্জে জাতীয় যুব দিবস পালিত হয়েছে