Friday , 19 December 2025 | [bangla_date]

দিনাজপুর ৬ আসনে নির্বাচন পরিচালনা কমিটি গঠন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেনের নির্বাচন সফল ভাবে পরিচালনা করতে বিএনপির পক্ষ থেকে পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান কে আহŸায়ক এবং ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলনকে সদস্য সচিব করে এ পরিচালনা কমিটি গঠন করা হয়।
বুধবার রাতে হাকিমপুরে জরুরি আলোচনা সভার মাধ্যমে এ কমিটি গঠন করা হয়। দিনাজপুর- ৬ আসনের নবাবগঞ্জ বিরামপুর হাকিমপুর এবং ঘোড়াঘাট এই চারটি উপজেলার সাতটি ইউনিটের উপজেলা ও পৌর কমিটির সভাপতি সম্পাদকসহ সিনিয়র নেতৃবৃন্দের সমন্বয়ে আটাশ সদস্যের এ কমিটি গঠন করা হয়েছে।
নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আব্দুস সাত্তার মিলন জানান, দীর্ঘদিন পর দিনাজপুর-৬ আসনে বিএনপির একক এবং যোগ্য প্রার্থী পেয়েছে। তাই আগামী সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন কে বিপুল ভোটে বিজয়ী করতে এ নির্বাচন পরিচালনা কমিটি সকলের সমন্বয়ে কাজ করবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে শীতের রাতে রাস্তায় ঘুরে ঘুরে কম্বল বিতরণ করলেন — জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমান,

হরিপুরে করোনায় ১ জনের মৃত্যু

বিরল উপজেলা পরিষদের চেয়ারম্যান,পৌর মেয়র, সকল কাউন্সিলর, ইউপি সদস্যদের পদত্যাগের আল্টিমেটাম

পঞ্চগড়ে চার ছাত্রদল নেতাকে বহিষ্কারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ, পুর্নবহালের দাবি

২১ বছর পর্যন্ত ছেলের ভরণপোষণের দায়িত্ব বাবার: ভারতের সুপ্রিম কোর্ট

ইঞ্জিনিয়ার আবদুস সবুর এমপি নির্বাচিত হওয়ায় দিনাজপুরে আইইবি’র শুভেচ্ছা র‌্যালী

ঠাকুরগাঁওয়ে বিমানবাহিনীর সাথে মতবিনিময় সভা ।

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে হরিপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

সেতাবগঞ্জে আমন ধান ও চাল সংগ্রহ অভিযান উদ্বোধন

বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্তবর্তী এলাকায় বিলুপ্তপ্রায় উদ্ধারকৃত নীলগাইটি বন বিভাগের কাছে হস্তান্তর