Sunday , 28 December 2025 | [bangla_date]

দুই দিন বন্ধের পর হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

খ্রিষ্টান ধর্মাবলম্বীদের বড়দিন ও সাপ্তাহিক ছুটিসহ দুইদিন বন্ধ পর দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। স্বাভাবিক হয়েছে বন্দর অভ্যন্তরীণ সকল কার্যক্রম। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে বিষয়টি জানিয়েছেন হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান।
তিনি জানান, বড়দিন উপলক্ষে দুইদিন বন্ধের পর আজ শনিবার দুপুর পৌনে ১ টা থেকে ভারতের সাথে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। স্বাভাবিক হয়েছে বন্দর অভ্যন্তরীণ সকল কার্যক্রম। ভারত থেকে পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ করতে শুরু করেছে। তা আনলোড হয়ে দেশি ট্রাক লোড করে দেশের বিভিন্ন স্থানে ছেড়ে যেতে শুরু করেছে।
এদিকে হিলি ইমিগ্রেশন ওসি আরিফুল ইসলাম জানান, যেকোন উৎসব বা দিবসে হিলি বন্দর বন্ধ থাকলেও এই চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্ট ধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকে, আজও স্বাভাবিক রয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড়ে লেডিস ক্লাবের উদ্যোগে প্রতিবন্ধী শিশু কিশোরদের হুইল চেয়ার বিতরণ

ফুলবাড়ীতে বিনামূল্যে চক্ষু শিবির

ফুলবাড়ীতে বিনামূল্যে চক্ষু শিবির

বঙ্গবন্ধুকে নিয়ে চর্চা বাড়িয়ে দিতে হবে —–বিচারপতি এম. ইনায়েতুর রহিম

কাহারোলে আগাম ধানে কৃষকের মুখে হাসি

কাহারোলে এনজিও অফিসে ৩টি মটরসাইকেল চুরি

মুক্তিযুদ্ধ ও বাংলা ভাষার চেতনায় নতুন প্রজন্মকে জাগ্রত করতে হবে -হুইপ ইকবালুর রহিম

বীরগঞ্জের আত্রাই নদীতে অবৈধ ড্রেজিংয়ে বালু উত্তোলন, প্রশাসন নীরব

বীরগঞ্জে হিমাগারগুলোতে ন্যায্য ভাড়া নির্ধারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

পঞ্চগড়ে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে অবদান রাখছে ইন্সটিটিউট অফ আইটি

হিলিতে কাঁচামরিচের দাম কেজিতে কমলো ৬০ টাকা