Wednesday , 3 December 2025 | [bangla_date]

দেশের সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে ১১.১ ডিগ্রি সেলসিয়াস

শীত মৌসুম শুরু হয়ে গেছে। প্রতিদিনই কমছে তাপমাত্রা এবং বাড়ছে কুয়াশার সাথে শীতের তীব্রতা। দুর্ভোগে পড়ছে ছিন্নমুল মানুষেরা।
বুধবারও দেশের সর্বনি¤œ তাপমাত্রা দিনাজপুরে ১১.১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন দিনাজপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন। এরআগে ১ ডিসেম্বর দেশের সর্বনি¤œ তাপমাত্রা ১৩.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
সকালে হালকা কুয়াশার দেখা মিললেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের আলোও তা দুর হয়ে যায়। তবে শীত অনুভূত হচ্ছে। সকাল ৭টা পর্যন্ত কুয়াশার দেখা যায়।
দিনাজপুরে বিকালের পর থেকে এবং সকাল ৭টা পর্যন্ত শীত অনুভূত হচ্ছে। রাতে দেখা মিলছে হালকা কুয়াশা। সকাল ৭টা পর্যন্ত কুয়াশা দেখা যায়। এদিকে দুপুর ১২টা পর্যন্ত দিনাজপুরের আকাশে কখনো রোদ, কখনো আলো-ছায়া দেখা যাচ্ছে।
রানীরবন্দরের এক শিক্ষক রফিকুল ইসলাম বলেন, শীত বাড়ছে। মানুষ শীতের কাপড় ছাড়া বের হতে পারছে না। বিকালের পর থেকে শীত পড়া শুরু করে এবং রাতে শীতের তীব্রতা বোঝা যায়। এদিকে, গরু-ছাগলকেও শীত নিবারণের জন্য চটের বস্তা পরিয়ে রাখা হচ্ছে।
আবহাওয়া অফিস জানায়, বুধবার দিনাজপুরের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.১ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ৮১ শতাংশ। বাতাসের গড় গতিবেগ উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ কিলোমিটার। যা মঙ্গলবার ছিল ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস ও বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ।
দিনাজপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, বুধবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.১ডিগ্রি সেলসিয়াস। যা এই মৌসুমে দিনাজপুর এবং দেশের সর্বনি¤œ তাপমাত্রা। তবে গতবারের চেয়ে ধীরে কমছে তাপমাত্রা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে আজকের দর্পণ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

দেশে এখন করোনার দ্বিতীয় ঢেউ চলছে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

শিশুদের জন্য পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠার দাবীতে অগ্নিশিখা শিশু ফোরাম ওয়ার্ল্ড ভিশনের সহায়তায় জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান

তেঁতুলিয়ার বাংলাবান্ধায় পরিত্যক্ত মর্টারশেল ধ্বংস

গণপরিবহনের ভাড়া বৃদ্ধিতে যাত্রীদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা

কুয়েত সরকারের পদত্যাগ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সেতাবগঞ্জ পৌর মেয়র অাসলামের শাড়ি লুঙ্গী বিতরন

ঠাকুরগাঁওয়ে কোল্ড স্টোরেজের ভাড়া কমানোর দাবিতে আলুচাষিদের ডিসি অফিস ঘেরাও

জোড়া থেকে আলাদা হওয়া সেই মনি-মুক্তাকে বাইসাইকেল উপহার

পীরগঞ্জে ট্রাক চাপায় স্কুল ছাত্রের মৃত্যু ঃ সড়ক অবরোধ