Monday , 1 December 2025 | [bangla_date]

পঞ্চগড়ে বয়স্ক মায়ের বাড়িতে পুত্র ও পুত্রবধূর অগ্নিসংযোগ, মামলা

বোদা (পঞ্চগড়)সংবাদদাতাঃ

পঞ্চগড়ের বোদা উপজেলার সমশেরনগরে এক বয়স্ক মায়ের শয়নকক্ষে অগ্নিসংযোগের অভিযোগে তার নিজ পুত্র ও পুত্রবধূসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
গত বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিজ্ঞ আমলী আদালত-০৩ এ মোছাঃ জমিলা খাতুন (৭২) নামের এক বয়স্ক নারী তার পুত্র মোঃ ফয়জুল ইসলাম, পারভেজ ইসলাম এবং পুত্রবধূ মোছাঃ রিনা আক্তার এর বিরুদ্ধে মামলা দায়ের করেন।
জানা গেছে, বাদীর ৮ সন্তানের মধ্যে ফয়জুল ইসলাম বাদীর প্রথম পুত্র ও বোদা পাইলট গার্লস স্কুলের সহকারী শিক্ষক, পারভেজ ইসলাম ভাইয়ের মধ্যে চতুর্থ এবং রিনা আক্তার পারভেজের স্ত্রী। জমিলা খাতুন দীর্ঘদিন ধরে তার পুত্র ও পুত্রবধূর সাথে একই বসতবাড়িতে বসবাস করছিলেন। অভিযোগ রয়েছে, সম্পত্তি দখলের লোভে আসামীরা তাকে নানাভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। গত ২৪ নভেম্বর পুত্রবধূ রিনা আক্তার জমিলা খাতুনকে লাঞ্চিত করে বাড়ি থেকে বের করে দেয়। পরের দিন ২৫ নভেম্বর বিকাল ৪ টার দিকে জমিলা খাতুন তার শয়নকক্ষে শুয়ে থাকা অবস্থায় প্রথম পুত্র ফয়জুল ইসলামের নির্দেশে পারভেজ ইসলাম তাকে জোরপূর্বক ঘর থেকে বের করে দেয়। এরপর ফয়জুল ইসলামের হুকুমে পারভেজ ইসলাম বাদীর শয়নকক্ষে আগুন লাগিয়ে দেয়। এতে প্রায় ৭০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এবিষয়ে জানতে বোদা পাইলট গার্লস স্কুল এন্ড কলেজের শিক্ষক মোঃ ফয়জুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

বাদী পক্ষের আইনজীবী সোহেল রানা মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, দীর্ঘ শুনানি শেষে বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়েছেন। বোদা থানার ওসিকে তদন্ত করার জন্য বিজ্ঞ আদালত নির্দেশ প্রদান করেছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রক্তদানে উৎসাহিত করতে দিনাজপুরে মেডিকেল ক্যাম্প

সাপাহার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী পালন

৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা

পীরগঞ্জে বিজিবি’র গুলিতে হতাহতের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনে স্বারকপিলি

পীরগঞ্জে বিজিবি’র গুলিতে হতাহতের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনে স্বারকপিলি

পঞ্চগড়ে কমলাপুর বাজার হতে লাঙ্গলগাঁও পর্যন্ত সড়ক পাকাকরনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত

ভ্রাম্যমান পাঠশালা যাযাবরদের গন্তব্যহীন যাত্রা সাথী

হরিপুরে শিশু মেলার উদ্বোধন ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে গাছে গাছে ব্যাপক মুকুল আসায় খুশি বাগান মালিকরা

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে শ্রমিকের টাকা আত্মসাতের অভিযোগ

ঠাকুরগাঁওয়ে শিশু হুমায়রা বাঁচাতে মানুষের দ্বারে পিতা-মাতা