Thursday , 18 December 2025 | [bangla_date]

পঞ্চগড়ের দু’টি আসনে বাংলাদেশ জাসদের প্রার্থী হচ্ছেন যারা

আব্দুর রহমান, বোদা(পঞ্চগড়):
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ (আটোয়ারী, সদর, তেঁতুলিয়া) আসনে বাংলাদেশ জাসদের (মোটরগাড়ী) প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন পেয়েছেন দলের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নাজমুল হক প্রধান। তিনি দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সভাপতি শরিফ নুরুল আম্বিয়ার কাছ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র গ্রহণ করেছেন। অন্যদিকে, পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসনে দলের মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা জাসদের সভাপতি এমরান আল আমিন। তিনিও কেন্দ্রীয় কার্যালয়ের আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাসদের (মোটরগাড়ী) সভাপতি শরিফ নুরুল আম্বিয়া ও সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান। দলীয় মনোনয়নের বিষয়টি দলের একাধিক সূত্র নিশ্চিত করেছে। উল্লেখ্য, নাজমুল হক প্রধান পূর্বে ১ আসন থেকে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এবারের নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে তিনি এবং এমরান আল আমিন জোরালো প্রচারণার প্রস্তুতি নিয়েছেন বলে জানা গেছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে ভেলাজান আনছারিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসার সহ– অধ্যাপককের ছাত্রী সঙ্গে কেলেঙ্কারির কারণে সাময়িক দরখাস্ত

আটোয়ারী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিল

বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা

দিনাজপুরে বিশ্ব দুগ্ধ দিবসের র‌্যালী ও আলোচনা সভায় জেলা প্রশাসক স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলতে একমাত্র দুধ পানের বিকল্প নেই

আ,লীগ শান্তি সমাবেশের নামে ফাতরামি করছে বক্তব্যে বলেন- ঠাকুরগাঁও বিএনপি নেতারা

তেঁতুলিয়ায় সড়ক দূর্ঘটনায় প্রধান শিক্ষকের মৃত্যু

দীর্ঘ প্রায় এক যুগ পর আজ বুধবার পার্বতীপুর পৌরসভার নির্বাচন

বীরগঞ্জে অবৈধ জুয়ার প্রতিবাদ করতে গিয়ে যুবলীগ-ছাত্রলীগের ৩ নেতা হাসপাতালে

মহিলা পরিষদের উদ্যোগে ইয়াসমিন ট্রাজেডি দিবস পালিত

ঠাকুরগাঁওয়ে ভুট্টা চাষে বাম্পার ফলনের সম্ভাবনা