Monday , 29 December 2025 | [bangla_date]

পঞ্চগড়ের দু’টি আসনে মনোনয়নপত্র দাখিল করলেন বিএনপি, জামায়াত, এনসিপিসহ বিভিন্ন দলের ১৯ প্রার্থী

পঞ্চগড় প্রতিনিধি \পঞ্চগড় জেলার দু’টি সংসদীয় আসনে বিএনপি, জামায়াত, এনসিপিসহ বিভিন্ন দলের ১৯ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। গতকাল সোমবার মনোনয়পত্র দাখিলের শেষ দিনে তারা জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক কাজী মো. শায়েমুজ্জামানের কাছে তাদের মনোনয়নপত্র দাখিল করেন। এদের মধ্যে পঞ্চগড়-১ আসনে ৮ জন এবং পঞ্চগড়-২ আসনে ১১ জন। পঞ্চগড়-১ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি মনোনিত প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমির, এনসিপির সারজিস আলম, বাংলাদেশ জাসদের নাজমুল হক প্রধান, জাগপার আল রাশেদ প্রধান, গণ অধিকার পরিষদের মাহাফুজুর রহমান, লেবার পার্টির ফেরদৌস আলম, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের সিরাজুল ইসলাম ও বিএসপির আব্দুল ওয়াদুদ বাদশা। এই আসন থেকে জামায়াত মনোনিত প্রার্থী ইকবাল হোসাইনসহ ১২ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন।
পঞ্চগড়-২ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন বিএনপি মনোনিত প্রার্থী ফরহাদ হোসেন আজাদ, জামায়াতের সফিউল আলম, বাংলাদেশ জাসদের এমরান আল আমিন, জাসদের আল রাশেদ প্রধান, ইসলামী আন্দোলনের কামরুল হাসান প্রধান, এলডিপির রেজাউল ইসলাম, জাতীয় পার্টির লুৎফর রহমান রিপন, সিপিবির আশরাফুল আলম, বিএসপির দেলোয়ার হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী রহিমুল ইসলাম বুলবুল ও মাহমুদ হোসেন সুমন। এই আসন থেকে ১২ জন মনোনয়নপত্র গ্রহণ করলেও খেলাফত মজলিসের আবুল কাশেম মনোনয়নপত্র দাখিল করেননি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে বঙ্গবন্ধু ম্যুরালে শ্রদ্ধা জানালেন ছাত্রলীগের নতুন কমিটির নেতৃবৃন্দ

প্রেসক্লাব পার্বতীপুর’র পুর্নাঙ্গ কমিটি গঠন সভাপতি শামসুল হুদা-সম্পাদক হাবিব ইফতেখার

ঠাকুরগাঁওয়ের হরিপুর সি’মান্ত দিয়ে ভা’রত থেকে বাংলাদেশে অনুপ্রবেশকালে ১০ জনকে আ’টক করেছে বিজিবি

বীরগঞ্জে কালব এর বিটিসিইউ-র ব্যবস্থাপনা কমিটির নির্বাচন

বাসে যাত্রী সেজে ইয়াবা আনার সময় দিনাজপুরে দুই মাদক কারবারি আটক

এক পা বিশিষ্ট জন্মনেওয়া শিশুর পরিবারের পাশে জেলা প্রশাসক ও বিরামপুর উপজেলা প্রশাসন

বীরগঞ্জে ঝড়ে পড়া ট্রলিভর্তি সরকারী গাছ চোরাইভাবে পাচারের সময় জব্দ

সব ব্যার্থতার দায় আওয়ামী লীগের– মির্জা ফখরুল

পীরগঞ্জে পুষ্টি সমন্বয় বিষয়ক কর্মশালা

চিরিরবন্দরে আলোকডিহি জান বকস্ উচ্চ বিদ্যালয়ের ৪তলা ঢালাই কাজের উদ্বোধন