Tuesday , 9 December 2025 | [bangla_date]

পঞ্চগড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্কুল শিক্ষিকা নিহত স্বামী গুরুত্বর আহত

পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটর সাইকেল আরোহী রিনা আক্তার (৪৫) নামের এক স্কুল শিক্ষিকা নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের সামনে ওই দূর্ঘটনা ঘটে। দূর্ঘটনায় গুরুত্বর আহত হয়েছেন নিহত রিনা আক্তারের স্বামী মাদ্রাসা সুপার সাইফুল ইসলাম। নিহত রিনা আক্তার জেলার দেবীগঞ্জ উপজেলার মুন্সীপাড়া এলাকার বাসিন্দা এবং দেবীগঞ্জ পারফেক্ট একাডেমির প্রধান শিক্ষিকা ছিলেন। তার স্বামী সাইফুল ইসলাম শেখ বাধা রেয়াজিয়া দাখিল মাদরাসার সুপার।
পুলিশ ও প্রত্যক্ষদর্শিরা জানান, মঙ্গলবার সকালে অফিসিয়াল কাজে মোটরসাইকেলে করে দেবীগঞ্জ থেকে পঞ্চগড় শহরের দিকে যাচ্ছিলেন মাদরাসার সুপার সাইফুল ইসলাম ও তার স্ত্রী রিনা আক্তার। পথে বিজিবি ব্যাটালিয়ন এলাকায় একটি ট্রাককে ওভারটেক করার সময় সড়কে থাকা স্পিডব্রেকারে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারান সাইফুল ইসলাম। মুহূর্তেই রিনা আক্তার ট্রাকের পেছনের চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ লাশ উদ্ধার করে। দুর্ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে অবৈধ স্পিডব্রেকার অপসারণের দাবি জানায়। পরে জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, ট্রাকটি আটক করা হয়েছে এবং সড়ক দুর্ঘটনা আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে মহাত্মা গান্ধী গোল্ডেন এ্যাওয়ার্ড পেলেন — সুদাম সরকার ।

বোদায় অসহায় কৃষকের ধান কেটে দিলো জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা

ফুলবাড়ীতে দুস্থ্য রোগীদের মাঝে বিনামুল্যে চক্ষু সেবা প্রদান

ঠাকুরগাঁওয়ে ১০ টাকা কেজি চাল: টাকার বিনিময়ে নাম পরিবর্তনের অভিযোগ

লকডাউন বাস্তবায়নে পাড়া-মহল্লায় অভিযান চালাবে র‍্যাব

কমিউনিটি পর্যায়ে নারীর ভুমি অধিকার বিষয়ক সচেতনতা বৃদ্ধিমূলক সভা

বোচাগঞ্জে পুলিশের উপর হামলার ঘটনায় মামলা গ্রেফতার-১০

ঠাকুরগাঁওয়ে বিশ্ববিদ্যালয় স্থাপিত হলে প্রায় ৫০ হাজার শিক্ষার্থী উচ্চ শিক্ষা গ্রহন করতে পারবে – রমেশ চন্দ্র সেন এমপি

আটোয়ারী সরকারী বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

ঠাকুরগাঁও পৌরসভা নির্বাচন—- আ’লীগ মনোনীত প্রার্থীর পক্ষে কেন্দ্রীয় মহিলালীগ নেত্রীর প্রচারণা