Wednesday , 31 December 2025 | [bangla_date]

পঞ্চগড়ে তিনদিন পর ঝলমলে রোদে জনমনে স্বস্তি ফিরে এসেছে

পঞ্চগড় প্রতিনিধি
টানা তিনদিন পর ঝলমলে রোদের দেখা মিলেছে পঞ্চগড়ে। গত মঙ্গলবার দিনভর ভারী কুয়াশা বৃষ্টির মত ঝড়ার পর গতকাল বুধবার সকালেই দেখা দিয়েছে সূর্য। প্রায় সারাদিনই ছিল ঝলমলে রোদ। সূর্যের উত্তাপ গায়ে লেগেছে বেশ। এতে গুমোট অবস্থা থেকে জনমনে স্বস্তি ফিরে এসেছে। বৃদ্ধ থেকে শুরু করে শিশুদেরও সকালের রোদ পোহানোর জন্য বাইরে বের করতে দেখা গেছে। আর গৃহিনীরা তিনদিনের জমানো ভেজা কাপড় শুকোতে দিয়েছে রোদে।
এদিকে একদিনের রোদে দিনের সর্বোচ্চ তাপমাত্রা বেড়েছে ৮.৩ ডিগ্রি সেলসিয়াস। গত মঙ্গলবার তেঁতুলিয়ায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস। আর গতকাল বুধবার তা বৃদ্ধি পেয়ে হয়েছে ২২.৭ ডিগ্রি সেলসিয়াস। তবে সর্বনি¤œ তাপমাত্রা আগের দিনের চেয়ে দশমিক ২ ডিগ্রি বেড়ে গতকাল বুধবার সকালে ১২.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণার।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জীতেন্দ্রনাথ রায় জানান, দিনেরাতে ভারি কুয়াশার কারণে তিনদিন ধরে পঞ্চগড়সহ দেশের অধিকাংশ জেলায় সূর্যের দেখা পাওয়া যায়নি। এতে করে সর্বনি¤œ তাপমাত্রা বেশি একটা নিচে না নামলেও দিনের সর্বোচ্চ তাপমাত্রা অনেক কমে গিয়েছিল। সেই সাথে উত্তর-পশ্চিমের হিমেল বাতাস প্রবাহিত হওয়া এ তীব্র শীত অনুভ‚ত হয়েছে। বুধবার সারাদিন রোদ থাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা বেড়েছে। এতে করে শীতের তীব্রতা আগের চেয়ে অনেকটা কমে এসেছে। তবে ভারী কুয়াশা কেটে যাওয়ায় এখন থেকে সর্বনি¤œ তাপমাত্রা আরও কমবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ভর্তির পরও সংকটে রাবি শিক্ষার্থী বীরগঞ্জের তুষার

পঞ্চগড়ে শীতার্তদের মাঝে শীতবস্ত্র ও ত্রাণ সামগ্রী প্রদান করেছে আরডিআরএস

হাবিপ্রবিতে ইঞ্জিনিয়ারিং, ভেটেরিনারি ও বিজনেস স্টাডিজ অনুষদের ওরিয়েন্টেসন কার্যক্রম

দিনাজপুর জেলা মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার সমিতির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

ভবিষ্যতেও বঙ্গবন্ধু কন্যা ক্যান্সার, কিডনিসহ বিভিন্ন রোগীদের আর্থিক সহযোগিতা প্রদান করবেন —–হুইপ ইকবালুর রহিম

পঞ্চগড়ে জমি দখলে নিতে মাদরাসা শিক্ষার্থীদের ব্যবহারের অভিযোগ পরিচালক ও সহ সভাপতির বিরুদ্ধে

রাণীশংকৈলে ছাত্র-জনতার অসহযোগ আন্দোলনের সমর্থনে বিক্ষোভ মিছিল

হরিপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত

ঠাকুরগাঁওয়ে মৌমাছির আক্রমণে পত্রিকার হকার — শম্ভু বর্মন সহ অনেকেই অসুস্থ

পঞ্চগড়ে আহমদিয়া সম্পদায়ের সালানা জলসা বন্ধের দাবিতে বিক্ষোভে নিহত আরিফের লাশ ১২৯দিন পর কবর থেকে উত্তোলন