Saturday , 13 December 2025 | [bangla_date]

পঞ্চগড়ে দুই ইটভাটায় অভিযান

আব্দুর রহমান,
বোদা (পঞ্চগড়): পরিবেশ আইন ও নীতিমালা লঙ্ঘনের অভিযোগে পঞ্চগড় জেলার দুইটি ইটভাটায় যৌথ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড়। শনিবার দেবীগঞ্জ উপজেলার বানুরহাট এলাকায় অবস্থিত ‘মেসার্স জে এ বি ব্রিকস’ ও বোদা উপজেলার মন্নাপাড়ায় অবস্থিত ‘মেসার্স বি বি ব্রিকস’-এ এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ইটভাটার চিমনি ভেঙে ফেলা হয়, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়, চুল্লির আগুন নিভিয়ে দেওয়া হয় এবং কাঁচা ইট বিনষ্ট করা হয়। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাহমিদুর রহমান ও আসিফ আলীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: ইউসুফ আলীসহ ফায়ার সার্ভিস, আনসার ব্যাটালিয়ন ও স্থানীয় পুলিশের সদস্যরা অংশ নেন। পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, ইটভাটা দুটি নিয়মিতভাবে পরিবেশগত অনুমোদন ও নির্দেশিকা লঙ্ঘন করছিল, যার ফলে বায়ুদূষণসহ পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছিল। এ কারণে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
পরিবেশবান্ধব না হওয়ায় এবং অবৈধভাবে পরিচালিত হওয়ায় এ ধরনের কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। আগামীতেও পরিবেশ আইন লঙ্ঘনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশ, বঙ্গবন্ধু ও বাংলা সাহিত্য শীর্ষক সেমিনার

চিরিরবন্দরে গণকবরগুলো আজও অরক্ষিত বেদনাভিদুর দিনের কথা বললেন গনকবর খননকারীরা

ঠাকুরগাঁওয়ে ৯ শতাধিক দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ  নিয়ে বীরগঞ্জে দিনব্যাপী কর্মশালা

প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে বীরগঞ্জে দিনব্যাপী কর্মশালা

বীরগঞ্জের সাজেদুরের স্বপ্ন পুরণে পাশে দাড়ালেন মানবিক পুলিশ

শীতে বেড়েছে ডায়রিয়া, ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈল হাসপাতালে সেবার মান নিয়ে

চিরিরবন্দরে রাষ্ট্রীয় মর্যাদায় বীরমুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন

চিরিরবন্দরে রাষ্ট্রীয় মর্যাদায় বীরমুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন

ঠাকুরগাঁওয়ে করোনায় একদিনের রেকর্ড ৮ জনের মৃত্যু !

পীরগঞ্জে সাংবাদিকের পিতার ইন্তেকাল

ঠাকুরগাঁওয়ে বাবাকে মারধর করায় মাদকাসক্ত যুবকের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪৫ দিনের কারাদন্ড প্রদান