Thursday , 18 December 2025 | [bangla_date]

পঞ্চগড়ে দুটি ইটভাটার চিমনি ভেঙে দিলো প্রশাসন

হকিকুল ইসলাম, বোদা পঞ্চগড়:

পঞ্চগড়ে পরিবেশ আইন লঙ্ঘন ও অনুমতি ব্যতীত অবৈধভাবে ইটভাটা পরিচালনার অভিযোগে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে দুইটি ইটভাটা সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) এ অভিযান চালানো হয়। জানা যায়, জেলার বোদা পৌরসভা এলাকার মেসার্স এম এম এল ব্রিকস ও মেসার্স এস এ আর ব্রিকস নামক ইটভাটা দুটিতে অভিযান চালানো হয়। অভিযানে ইটভাটার চিমনি ও স্থাপনা ভেঙে ফেলা হয় এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অভিযানের নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম এবং জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাহমিদুর রহমান। এতে পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় এর সহকারী পরিচালক মো: ইউসুফ আলী সহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, আনসার ব্যাটালিয়ন এবং জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে জাসাসের উদ্যোগে মানববন্ধন

বীরগঞ্জে মধুবনপুর- বাছার গ্রাম বালু মহাল ইজারা বাতিলের দাবী।

পঞ্চগড়ে উদ্যোক্তাদের মাঝে ঋণের চেক হস্তান্তর

দিনাজপুরের জনপ্রিয় পাঁপড় এখন দেশজোড়া

ঠাকুরগাঁওয়ে শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমসের সমাপনী ও পুরস্কার বিতরণ

দিনাজপুরে ৪র্থ বারের মত চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন

স্বাধীনতা পরবর্তী মহারাজা স্কুল মাইন ট্রাজেডী দিবস আজ শত শত বীর মুক্তিযোদ্ধার শাহাদত বরনের হৃদয় বিদারক ঘটনা আজও সবাইকে কাদাঁয়

তেঁতুলিয়ায় আরএস নকশা বাতিল করে নতুন নকশা বুলুপ্রিন্ট প্রণয়ের দাবিতে মানববন্ধন

হরিপুর উপজেলার মন্ডপে মন্ডপে শুরু হয়েছে সপ্তমী পূজা

ঠাকুরগাঁওয়ে বিয়ের দাবিতে ‘প্রেমিকের’ বাড়িতে তরুণীর অবস্থান