Monday , 1 December 2025 | [bangla_date]

পঞ্চগড়ে বিশ্ব এইডস দিবস পালিত

পঞ্চগড় প্রতিনিধি
‘সব বাধা দুর করি, এইডস মুক্ত সমাজ গড়ি’ প্রতিপাদ্যে পঞ্চগড়ে বিশ্ব এইডস দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে আসক্ত পূনর্বাসন সংস্থা-আপস’র সহযোগিতায় জেলা সিভিল সার্জন অফিস শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে। গতকাল সোমবার সকালে সিভিল সার্জন কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়ে পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়ক অতিক্রম করে আবারও সেখানে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে সিভিল সার্জন অফিসের সভাকক্ষে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজা বেগমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মাহবুব রহমান, স্বাস্থ্য শিক্ষা অফিসার মো. জিয়া উদ্দীন, আসক্ত পূনর্বাসন সংস্থার প্রোগ্রাম অফিসার আবু সুফিয়ান, আধুনিক সদর হাসপাতালের নার্সিং সুপারিনটেনডেন্ট আমেনা খাতুন, সহকারী জেলা পাবলিক হেলথ নার্স মাসুদা খাতুন, সাংবাদিক সামসউদ্দীন চৌধুরী কালাম প্রমূখ বক্তব্য দেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

তেঁতুলিয়ায় ফেইসবুকে মিথ্যা প্রচারের অভিযোগে তীব্র নিন্দা ও প্রতিবাদে সংবাদ সম্মেলন

খানসামায় নাগরিকত্ব অলিম্পিয়াড অনুষ্ঠিত

এম আব্দুর রহিম মেডিকেল কলেজের নবাগত অধ্যক্ষ অধ্যাপক ডাঃ নুরউল্লাহ’র যোগদান

রাণীশংকৈলে বৃৃষ্টিতে আধাপাকা ধানগাছ নুয়ে গেছে জমিতে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা জুবায়েদ হত্যার প্রতিবাদে দিনাজপুর সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল

রুহিয়ায় ওসির– উদ্যোগে বিষমুক্ত শাক-সবজি ফুলের বাগান ।

খানসামায় স্থানীযভাবে উৎপাদিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক প্রদর্শনী মেলা

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৩ দিনাজপুরে জেলা পর্যায়ে খেলার উদ্বোধন

নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার না থাকলে কোনভাবেই সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয় তার প্রমান হয়ে গেছে কুমিল্লার নির্বাচনে —মির্জা ফখরুল

ঠাকুরগাঁওয়ে সড়ক ও জনপথের সড়ক সংষ্কারের কাজে অনিয়মের অভিযোগ !