Friday , 12 December 2025 | [bangla_date]

পঞ্চগড় জেলায় বোদা থানা শ্রেষ্ঠ থানা নির্বাচিত

আব্দুর রহমান,বোদা পঞ্চগড়ঃ

পঞ্চগড় জেলা পুলিশের মাসিক মাস্টার প্যারেড, কল্যাণ সভা ও ক্রাইম কনফারেন্সে নভেম্বর মাসের শ্রেষ্ঠ থানা হিসেবে বোদা থানাকে নির্বাচিত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) জেলা পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ রবিউল ইসলাম থানাটিকে এই স্বীকৃতি প্রদান করেন।

গত নভেম্বর মাসে অপরাধ দমন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধার ও মামলা নিষ্পত্তিতে উল্লেখযোগ্য সাফল্যের কারণে বোদা থানাকে শ্রেষ্ঠ নির্বাচিত
করা হয়েছে। অনুষ্ঠানে বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মালিকের হাতে শ্রেষ্ঠ থানার সম্মাননা স্মারক তুলে দেন পুলিশ সুপার রবিউল ইসলাম।

দুই জেলায় একই মাসে সাফল্য: সেলিম মালিকের জন্য এই স্বীকৃতি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। তিনি গত নভেম্বর মাসেই কুড়িগ্রাম জেলার রৌমারী থানায় (তার পূর্ববর্তী কর্মস্থল) ওসি হিসেবে দায়িত্ব পালনকালে সেখানকার থানাকেও জেলার শ্রেষ্ঠ থানা হওয়ার গৌরব অর্জনে নেতৃত্ব দেন। অর্থাৎ একই মাসে দুইটি ভিন্ন জেলার দুই থানা শ্রেষ্ঠ থানা হওয়ার কৃতিত্ব তার নেতৃত্বে অর্জিত হয়।

ওসির প্রতিক্রিয়া: সম্মাননা গ্রহণের পর গণমাধ্যমকর্মীদের সাথে কথা বলতে গিয়ে বোদা থানার ওসি মোহাম্মদ সেলিম মালিক বলেন, আমি বোদা থানায় সদ্য যোগদান করেছি। আমার পূর্বের স্টেশন কুড়িগ্রাম জেলার রৌমারী থানাও নভেম্বর মাসে শ্রেষ্ঠ থানা নির্বাচিত হয়েছে। যেকোনো পুরস্কার দায়িত্বশীলতার গতিকে বাড়িয়ে দেয়। এই পুরস্কার বোদা থানার সকল অফিসার এবং পুলিশ সদস্যদের অর্জন। আগামীতে এই সাফল্যকে ধরে রাখতে সকলের আন্তরিক সহযোগিতা চাই।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

অপরাধ বন্ধে মুঠোফোন উদ্ধারে বিসিপিআরটিএ পঞ্চগড় সহ সকল জেলায় কাজ করছে

বোদায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে এককালীন শিক্ষা উপবৃত্তির অর্থ প্রদান

চিরিরবন্দরে দুর্বৃত্তের আগাছানাশকে ঝলসে গেছে ধানক্ষেত

দিনাজপুরে জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়াকে সংবর্ধনা দিলো চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও জিয়া হার্ট ফাউন্ডেশনের দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এ নব নির্বাচিত দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

মহিলা পরিষদের উদ্যোগে পাঠচক্র

ঠাকুরগাঁও পৌরসভার নির্বাচন মনোনয়ন প্রত্যাহার করলেন আ.লীগের- ৩, বিএনপির-১

ঘোড়াঘাটে মোহনা টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কাহারোলে ভেঙ্গে যাওয়া কালভার্টের পাশ দিয়ে পথচারীদের ঝুকিপূর্ণ চলাচল

পীরগঞ্জে উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয় উদ্বোধন

বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড’র মতবিনিময় ও কমিটির পরিচিতি সভা