Thursday , 18 December 2025 | [bangla_date]

পঞ্চগড়ে ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যক্তিকে অর্থদণ্ড

আব্দুর রহমান, বোদা, পঞ্চগড়
পঞ্চগড়ের বোদা উপজেলায় রাস্তায় মাটি রেখে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি এবং মাটি কেটে রাস্তা নষ্ট করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই ব্যক্তিকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বুধবার (১৭ ডিসেম্বর) উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম মাড়েয়া বামনহাট ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। জানা যায়, রাস্তায় মাটি রেখে জনগণের চলাচলে বিঘ্ন সৃষ্টির অভিযোগে এক ব্যক্তিকে ২,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অন্যদিকে, মাটি কেটে রাস্তা নষ্ট করার অভিযোগে আরেক ব্যক্তিকে ৮,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং ঘটনাস্থল থেকে ভেকুর ব্যাটারিও জব্দ করা হয়।
এবিষয়ে সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম জানান, জনস্বার্থে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দেশে চতুর্থ ধাপে প্রধানমন্ত্রী কর্তৃক গৃহ ও ভূমিহীণদের মাঝে দলিল হস্তান্তর

বীরগঞ্জে শরতের রঙে প্রকৃতি সেজেছে অপরূপ সাজে

রাণীশংকৈলে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়

পীরগঞ্জে করোনা প্রতিরোধে মাঠে নেমেছে আওয়ামীলীগ

ঠাকুরগাঁওয়ে মাদকাসক্তি সেবা ও পরামর্শ কেন্দ্র পরিদর্শন করেন- জেলা প্রশাসক মাহবুবুর রহমান

ঠাকুরগাঁওয়ে সুষ্ঠু ইউপি নির্বাচন নিয়ে শঙ্কা স্বতন্ত্র প্রার্থীর

তেঁতুলিয়ায় বিশেষায়িত স্বাস্থ্য ক্যাম্প

দিনাজপুরে ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইনে খাওয়ানো হবে ৩ লাখ ৪৩ হাজার শিশুকে

আটোয়ারীতে ঐতিহাসিক বদর দিবস পালিত

ঈদ উপলক্ষে বীরগঞ্জে হতদরিদ্র পরিবারের মাঝে চাল বিতরণ