Thursday , 25 December 2025 | [bangla_date]

পঞ্চগড়ে লায়ন্স ক্লাব অফ ঢাকা রোজ গার্ডেনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে লায়ন্স ক্লাব অফ ঢাকা রোজ গার্ডেনের উদ্যোগে লায়ন এম এ হাসানের অনুদানে পাঁচ শতাধিক অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার পঞ্চগড় সদর উপজেলা ও এর আশপাশে এ সকল শীতবস্ত্র বিতরণ করা হয়। বিকেলে সদর উপজেলার সদর ইউনিয়নের বলেয়াপাড়া গ্রামে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন মো. আমিনুল হক মিন্টু, ইউপি সদস্য মো. আব্দুস সালাম, অবসরপ্রাপ্ত শিক্ষক মো. আব্দুল খালেক, সাংবাদিক সামসউদ্দীন চৌধুরী কালামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় লায়ন আমিনুল হক মিন্টু বলেন, শীতের জেলা পঞ্চগড়ে অসহায় শীতার্ত মানুষের সংখ্যা অনেক। লায়ন্স ক্লাব অফ ঢাকা রোজ গার্ডেনের অর্গানাইজার লায়ন এম এ হাসানের অনুদানে এ সকল শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। আগামীতে আরও বৃহৎ আকারে শীতবস্ত্র বিতরণ করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে আই আর্ণ বিডি‘র উদ্যোগে দুস্থ্যদের শুয়েটার বিতরণ

বীরগঞ্জে মাছ ধরার উৎসবে মেতেছে খুদে শিক্ষার্থীরা

পীরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২২ পালিত

বীরগঞ্জে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মহান স্বাধীনতা দিবস পালনে প্রস্তুতি সভা

ঠাকুরগাঁওয়ে কোটা বিরোধী আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগের ধাওয়া-পাল্টা ধাওয়া !

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আর নেই

দূর্গাপূজা উপলক্ষে সেতাবগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী আসলামের শাড়ী৷ লুঙ্গি ও নদগ অর্থ বিতরন।।

বীরগঞ্জে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

পীরগঞ্জে ১ হাজার ৭৬০ পিচ ইয়াবা সহ কোচ যাত্রী গ্রেপ্তার

হাবিপ্রবিতে দুর্নীতি বিরোধী র‌্যালি

হাবিপ্রবিতে দুর্নীতি বিরোধী র‌্যালি