Thursday , 11 December 2025 | [bangla_date]

পঞ্চগড়ে শীতার্তদের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটির কম্বল বিতরণ

পঞ্চগড় প্রতিনিধি\ পঞ্চগড়ের শীতার্ত মানুষদের সহায়তায় এগিয়ে এসেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। জেলার প্রায় সহ¯্রাধিক শীতার্ত মানুষের কাছে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করবেন তারা। এরই অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার বিকেলে পঞ্চগড় জেলা স্টেডিয়ামে ২৪০ জন শীতার্ত মানুষের মাঝে উন্নতমানের কম্বল বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে বাকি উপজেলাগুলোতেও এ সকল শীতবস্ত্র বিতরণ করা হবে বলে জানা গেছে। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সোহেল সুলতান জুলকার নাইন কবির। এ সময় বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি পঞ্চগড় জেলা ইউনিটের সাধারণ সম্পাদক মাওলানা মফিজ উদ্দিন, কার্যনির্বাহী কমিটির সদস্য এটিএম কামরুজ্জামান শাহানশাহ, মোশাররফ হোসেন, হায়াতুন আলম, জয়নাল আবেদীন উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দেশ রুপান্তরের ২ বছর পূর্তি ঠাকুরগাঁওয়ে সংবাদকর্মীদের মিলন মেলা

দেশের উন্ননের স্বার্থে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আবারও বিজয় করতে হবে —হুইপ ইকবালুর রহিম

হাকিমপুরে ফসলি জমি থেকে নারীর মৃতদেহ উদ্ধার

ঘোড়াঘাটে ইউএনও রফিকুল ইসলামের সম্মানে বিদায় জনিত সংবর্ধনা

চিরিরবন্দরে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন

নৈতিকতায় সেরা ছাত্ররাই ইসলামী ছাত্র শিবিরের কর্মী-কেন্দ্রীয় শিবির সভাপতি

জনসংগঠন ও জেলা ভূমিহীন সমন্বয় পরিষদের ষান্মাসিক সমন্বয় সভা

ঠাকুরগাঁও হাসপাতালের বাথরুমে দেবদাসের আত্নহত্যা !

ঠাকুরগাঁও হাসপাতালের বাথরুমে দেবদাসের আত্নহত্যা !

ঠাকুরগাঁওয়ে গড়েয়া হাটে জমে উঠেছে সুপারির ব্যবসা !

দেশীয় সংস্কৃতিই পারে অপসংস্কৃতিকে রুখে দিতে -মনোরঞ্জন গোপাল এমপি