Saturday , 6 December 2025 | [bangla_date]

পঞ্চগড়ে স্বতন্ত্র প্রার্থী মাজেদুর রহমান লিটনের গণসংযোগ

বোদা(পঞ্চগড়) প্রতিনিধি:

পঞ্চগড়-১ (পঞ্চগড় সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী) আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মাজেদুর রহমান লিটন শুক্রবার (৫ নভেম্বর) দিনব্যাপী আটোয়ারী উপজেলায় ব্যাপক গণসংযোগ কর্মসূচি পালন করেছেন। তিনি স্থানীয় দোকানদার, পথচারী ও বাজারের ক্রেতা-বিক্রেতাদের মধ্যে সরাসরি মতবিনিময় করেন এবং লিফলেট বিতরণ করেন। উপজেলার ফকিরগঞ্জ বাজার থেকে শুরু হয় তার এই নির্বাচনী অভিযান। বাজারের প্রতিটি দোকানে গিয়ে তিনি দোকানদারদের সঙ্গে কথা বলেন, তাদের সমস্যা ও চাহিদা শোনেন এবং নিজের নির্বাচনী ইশতেহার তুলে ধরেন। স্থানীয় দোকানদারদের মাঝে লিফলেট বিতরণের পাশাপাশি তিনি ভবিষ্যৎ পরিকল্পনা ও জনগণের সেবায় নিজের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন। ধামোর ইউনিয়নের কয়েকটি বাজারেও এ নির্বাচনী গণসংযোগ চালান তিনি। সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মাজেদুর রহমান লিটন বলেন, ‘আমার লক্ষ্য জনগণের সরাসরি প্রতিনিধিত্ব করা। দলীয় হিসাব-নিকাশের ঊর্ধ্বে উঠে আমি এই এলাকার মানুষের সার্বিক উন্নয়নে কাজ করতে চাই।’ তিনি আরও উল্লেখ করেন, ‘আমার প্রচারণা শুধু নির্বাচনি বিজয়ের জন্য নয়, বরং মানুষের সমস্যা সরাসরি জানা এবং সমাধানের উপায় খোঁজার জন্য।’

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে তেভাগা পরিষদের আলোচনা সভায় বক্তারা বৈষম্যবিরোধী শ্রেণি সংগ্রাম শুরু হয়েছিল তেভাগা আন্দোলনের মধ্য দিয়ে

রাণীশংকৈলে সরকারি রাস্তা জবর দখল করায় সাংবাদিক সম্মেলন

পণ্যের গায়ে মেয়াদ ও তথ্য সরবরাহ না করায় ৩টি প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা

সময়-সুযোগ মত আসবেন নানা-নানির কবর জিয়ারতে তারেক রহমান, বললেন সমাজকল্যাণ মন্ত্রী

ঈদ যাত্রায় ২৩৯ সড়ক দুর্ঘটনায় নিহত ৩১৪

দিনাজপুরের ডেন্টাল সার্জন ডাঃ মেজবাহ্ উদ্দীন চৌধুরী স্বপরিবারে ওমরাহ হজ্জ পালনের উদ্দেশ্যে রওনা

হিলিতে সাংবাদিকদের সাথে জামায়াত প্রর্থীর মতবিনিময়

১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস

বোদায় ৬০পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুই জন মাদক ব্যবসায়ী আটক

ঠাকুরগাঁওয়ে বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন