Thursday , 4 December 2025 | [bangla_date]

পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালতে দুইটি ইটভাটায় দেড় লক্ষ টাকা জরিমানা

বুধবার দিনাজপুর জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তর দিনাজপুর এর উদ্যোগে নবাবগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসির মাহফুজ এর নেতৃত্বে উপজেলায় অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অভিযানে অবৈধভাবে পরিচালিত মেসার্স এম এম ব্রিকস, তলবকান্দি, দাড়িয়া, নবাবগঞ্জ ও মেসার্স এ এস এম, ভদ্রপুর, নবাবগঞ্জ নামক ০২ টি ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ ( সংশোধিত ২০১৯) মোতাবেক মোট ১,৫০,০০০/- টাকা জরিমানা ধার্য্য ও তাৎক্ষণিক আদায় করা হয় এবং মেসার্স এস এ ব্রিকস, বিনোদনগর, নবাবগঞ্জ নামক ইটভাটার চিমনী সম্পূর্ণভাবে ভেঙ্গে দেওয়া হয়।
উক্ত অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বদরুন্নাহার সীমা এবং জঅই ১৩ ব্যাটালিয়ন, দিনাজপুর, নবাবগঞ্জ উপজেলার পুলিশ ও ফায়ার সার্ভিস এর সদস্য অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন।
পরিবেশ সুরক্ষায় দিনাজপুর জেলায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পরিবেশ অধিদপ্তরের কর্তৃপক্ষ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

মুশতাকের মৃত্যু: যুক্তরাষ্ট্র, বৃটেন ইইউসহ ১৩ দূতের উদ্বেগ, তদন্তের আহ্বান

ঘোড়াঘাটে নবাগত উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তার যোগদান

দুর্গোৎসবের সকল প্রস্তুতি সম্পন্ন বীরগঞ্জে এবার পূজা হবে ১৫৯ মণ্ডপে

বীরগঞ্জে চার্চ অব দ্যা ন্যাজ্যারিন ইন্টারন্যাশনাল মিশনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

স¦প্ন পুরণ. হুইল চেয়ার পেয়ে উঠে বসেছে শয্যাশায়ী প্রভাত

ঠাকুরগাঁওয়ে ভারতীয় যুবক প্লাস্টিকের ভয়াবহতা বোঝাতে

বিরামপুরে নবান্নের উৎসবমুখর আমেজ: নতুন ধানের ঘ্রাণে প্রাণবন্ত গ্রাম-শহর

আটোয়ারীতে গ্রেনেড সাদৃশ্য বিস্ফোরক দ্রব্য উদ্ধার

কাহারোলে ২৮টি প্রাথমিক বিদ্যালয়ে  প্রধান শিক্ষকের পদ শূন্য

কাহারোলে ২৮টি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য

ঠাকুরগাঁওয়ে গবাদী পশু পালন করে স্বাবলম্বী — কুলসুম বেগম