Thursday , 4 December 2025 | [bangla_date]

পার্বতীপুরে ৩৪তম আন্তর্জাতিক ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত

মাহামুদুল হাসান মারুফ পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের পার্বতীপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ৩৪তম আন্তর্জাতিক ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস।
“প্রতিবন্ধীতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানটি আয়োজন করে উপজেলা সমাজসেবা অধিদপ্তর, সহযোগিতায় ছিল কাম টু ওয়ার্ক (সিটিডাব্লিউ) এবং পার্বতীপুর কুষ্ঠ ও প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাপস রায়, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কে এইচ শাকিলা বিনতে শরিফ, কাম টু ওয়ার্ক সিবিআর কর্মকর্তা সাজ্জাদুর রহমান ছাড়াও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিসহ আরও অনেকে।

র‍্যালি শেষে বক্তারা প্রতিবন্ধীবান্ধব অবকাঠামো নির্মাণ, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন দায়ে বিরামপুরে ৩ দোকানির জরিমানা

পীরগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার রোধে কর্মশালা

চিরিরবন্দরে চর্তুদিকে ছড়িয়ে পড়েছে ট্যাঙ্কি মেরামতের সুনাম

মাকে প্রহারের অভিযোগে মাদকাসক্ত ছেলের কারাদণ্ড।

হরিপুরে আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

বীরগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি গঠনঃ সভাপতি অন্তু ও সাধারণ সম্পাদক গোলাম মুর্শিদ

বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, প্রয়াত এম. আব্দুর রহিম’র ৭ম মৃত্যুবার্ষিকী আজ

আটোয়ারীতে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

পীরগঞ্জে দুই মাদক ব্যবসায়ীর অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী

করোনার বিস্তার রোধে বীরগঞ্জ পুলিশের উদ্বুদ্ধকরণ কর্মসূচি