Tuesday , 23 December 2025 | [bangla_date]

পীরগঞ্জে ইএসডিও’র ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

পীরগঞ্জ(ঠাকুরগাঁও) প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ইএসডিও সমৃদ্ধি কর্মসূচির আওতায় কৈশোর কার্যক্রমের ‘উপজেলা দিবস’ উদযাপিত হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দিনব্যাপী পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই আয়োজন অনুষ্ঠিত হয়। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় অনুষ্ঠানটি বাস্তবায়ন করে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)।
দিবসটি উপলক্ষে আয়োজিত দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে এক আড়ম্বরপূর্ণ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল এবং সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা। এছাড়াও পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহজালাল সাজুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংস্থার কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে কাবাডি লীগ শুরু, ১৭টি ক্লাবের অংশগ্রহণ

দিনাজপুরে র‌্যাবের হাতে চোলাই মদ সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

দিনাজপুরে পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে বিশ্ব জনসংখ্যা দিবসে শ্রেষ্ঠ সম্মাননা ও সনদপত্র প্রদান

বিশ্ব কুষ্ঠ দিবসের র‌্যালী ও আলোচনা সভায় বক্তারা প্রাথমিক পর্যায়ে চিকিৎসা নিলে কুষ্ঠ রোগে অঙ্গ বিকৃতি বা বিকলাঙ্গতা হয় না

দিনাজপুরের ব্যানানা আম এবার রপ্তানী হলো ইউরোপে

ঠাকুরগাঁও-২ এ আঃ লীগের সুজন এবং ঠাকুরগাঁও-৩ এ জাপার হাফিজ নির্বাচিত

রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হলেন — ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার – জাহাঙ্গীর হোসেন

২১ বছর পর্যন্ত ছেলের ভরণপোষণের দায়িত্ব বাবার: ভারতের সুপ্রিম কোর্ট

বীরগঞ্জে বাল্য বিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে

দেশের রাষ্ট্রীয় কোন ধর্ম থাকতে পারে না -নৌ পরিবহন প্রতিমন্ত্রী