Thursday , 11 December 2025 | [bangla_date]

পীরগঞ্জে ইসলামী আন্দোলনের প্রার্থীর গণসংযোগ

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ-রাণীশংকৈল) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী আল আমিন মাষ্টার আনুষ্ঠানিকভাবে গণসংযোগ কার্যক্রম শুরু করেছেন। বৃহস্পতিবার বিকেলে পীরগঞ্জ পৌর শহরের বিভিন্ন সড়কে মিছিল ও পথসভা শেষে তিনি সাধারণ জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং দলীয় প্রতীক হাত পাখা মার্কায় ভোট ও সমর্থন চান।
গণসংযোগ শুরুর আগে মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশের স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীরা প্রার্থী আল আমিন মাষ্টারের পাশে থেকে জনসম্পৃক্ততা বাড়াতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

জনসংযোগকালে আল আমিন মাষ্টার বলেন, আমরা শান্তি, ন্যায় এবং নৈতিক রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যে জনগণের দ্বারে দ্বারে যাচ্ছি। উন্নয়ন, সুশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে মানুষ আমাদের সমর্থন দেবেন। তিনি সবার সহযোগিতা ও অংশগ্রহণমূলক নির্বাচনী পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

জুনে সড়কে প্রাণ গেল ১০৪৭ জনের

বীরগঞ্জ প্রসুতির মৃত্যুকে কেন্দ্র করে ক্লিনিক ঘেরাও, ৩সদস্যের তদন্ত কমিটি গঠন

বীরগঞ্জে বালু মহলে অব্যাহত অভিযান। চালকদের জেল জরিমানা, বালু বোঝাই ৩ ডাম্পট্রাক আটক

বাংলাদেশ সহকারি শিক্ষা অফিসার এসোসিয়েশন নব-নির্বাচিত সভাপতি কে শিক্ষক সমিতির সংর্বধনা

বোদায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

বীরগঞ্জে কৃষকের দেড় বিঘা জমির ফুলকপি কেটে দিলো দুর্বৃত্তরা

রাষ্ট্রীয় মর্যাদা ও অগণিত মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় সমাহিত সাবেক মন্ত্রী, ৮বারের সাবেক এমপি এড. মোস্তাফিজুর রহমানের শেষ বিদায়

বীরগঞ্জে শ্যামলী কোচের ধা’ক্কায় অটো চালক নি’হত, আ’হত-১

প্রধানমন্ত্রী বরাবরে স্বামরকলিপি দিলেন ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক শিক্ষিরা

চিরিরবন্দরে পুকুর থেকে অজ্ঞাতনামা  ব্যক্তির মরদেহ উদ্ধার

চিরিরবন্দরে পুকুর থেকে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার