Thursday , 18 December 2025 | [bangla_date]

পীরগঞ্জে ছিন্নমুল ও গুচ্ছগ্রামবাসীদের মাঝে কম্বল বিতরণ

পীরগঞ্জে(ঠাকুরগাঁও)
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ছিন্নমূল, ভবঘুরে ও রিক্সা-ভ্যানচালকদের মাঝে কম্বল বিতরণ করেছে উপজেলা প্রশাসন। বুধবার গভীর রাতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাছবীর হোসেন নিজেই শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন।
জানা যায়, রাতে ৬নং পীরগঞ্জ ইউনিয়নের চাপোর এলাকায় শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। ইউএনওর হাতে কম্বল পেয়ে অনেকেই রাতের আঁধারে ঠান্ডা থেকে তাৎক্ষণিক স্বস্তি পান। অনেকে জানান, শীতের রাতে প্রশাসনের এমন উদ্যোগ তাদের কাছে অপ্রত্যাশিত হলেও অত্যন্ত হৃদয়স্পর্শী।
কম্বল বিতরণকালে ইউএনও তাছবীর হোসেন বলেন,“শীতে প্রান্তিক মানুষের কষ্ট অনুভব করে প্রশাসন। সে কারনে প্রশাসনের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে আমরা মাঠে কাজ করছি।” এসময় তার সাথে ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিফুল ইসলাম।
উপজেলা প্রশাসনের এ ধরনের রাতে ঘুরে দেখা এবং শীতার্তদের পাশে দাঁড়ানোর উদ্যোগ সাধারণ মানুষের মাঝে প্রশংসা কুড়িয়েছে। স্থানীয়রা জানান, শীতবস্ত্রের চাহিদা আরও রয়েছে এবং ধারাবাহিকভাবে এমন মানবিক সেবা দেওয়া হলে প্রান্তিক মানুষগুলো শীত মোকাবেলায় অনেকটাই স্বস্তি পাবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

ঠাকুরগাঁও রেশম কারখানা ২১ বছর পর চালু, ৬ মাসের মাথায় ফের বন্ধ

১০ দফা দাবিতে দিনাজপুরে নার্সেস এসোসিয়েশনের মানববন্ধন কর্মসূচি পালিত

ঠাকুরগাঁও-ভাউলারহাট সড়কে কালর্ভাট ভেঙ্গে মরণফাঁদ

ধর্ম উপদেষ্টা’কে বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস এর সম্মাননা স্মারক প্রদান

বীরগঞ্জের প্রতিবন্ধী অসহায় আলমগীর বাঁচতে চায়

হাবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

ঠাকুরগাঁওয়ে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে নার্সের ভুলে মারা গেলো ৩ দিনের শিশু

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৩ দিনাজপুরে জেলা পর্যায়ে খেলার উদ্বোধন

পশু পাখিরা কিন্তু আপনাদের ভোট দেয়নি আজ থেকে তাদেকেও দেখভাল করবেন ————————রংপুর বিভাগীয় কমিশনার