Wednesday , 3 December 2025 | [bangla_date]

পীরগঞ্জে মাদক সেবন ও বিক্রির অপরাধে ৭ জনকে বিভিন্ন মেয়াদে দণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মাদক বিক্রি ও সেবনের অপরাধে ৭ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড ও অর্থ দন্ড দেওয়া হয়েছে। বুধবার দুপুরে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভুমি) এন এম ইশফাকুল কবীর ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদের এ দন্ডাদেশ প্রদান করেন।
ঠাকুরগাঁও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন আর রশিদের নেতৃত্বে একটি টিম বুধবার সকাল ১১ টার দিকে পীরগঞ্জ উপজেলার সেনুয়া নাপিতপাড়ায় অভিযান পরিচালনা করেন। এ সময় মাদক সেবন ও বিক্রি করার সময় ৭ জনকে আটক করেন তারা। অভিযানকালে ৩০ টি টাপেন্টাডল ট্যাবলেট ও মাদক সেবন করার উপকরনও জব্দ করা হয়। দুপুরে আটককৃতদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়। মাদক ব্যবসা করার অপরাধে জয় এবং সুজন নামে দুই যুবককে ৬ মাস করে এবং মাদক সেবনের অভিযোগে নয়ন, স্বপন, আশরাফুল, সোহরাব ও ডলারকে ৩ মাস করে বিনাশ্রম কারাদন্ড দেন এবং তাদেরকে ১ হাজার ৪শ টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক। পরে দন্ডপ্রাপ্তদের জেল হাজতে পাঠানো হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বালিয়াডাঙ্গীতে ফজিলাতুন্নেছা মুজিবের ৯১’তম জন্মবার্ষিকী ও আলোচনা সভা

ঠাকুরগাঁও জেলা আইন শৃংখলা কমিটির সভা

আটোয়ারীতে ব’জ্রপা’তে ৮টি ঘর পু’ড়ে ছা’ই

বীরগঞ্জের পল্লীতে একত্রিত কুরবানির শত বর্ষের ঐতিহ্য

রাণীশংকৈলে ৫৪টি মন্ডবে দূর্গোৎসব মহাষষ্ঠীর মাধ্যমে শুরু

নিষিদ্ধ পলিথিনে মোড়ানো পোষ্টারে সয়লাব রাণীশংকৈল পৌরসভা উঠেছে শব্দ দূষণের অভিযোগ

আনোয়ারুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের চ‚ড়ান্ত খেলার পুরস্কার বিতরণ রাজশাহীকে ১-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন ঠাকুরগাঁও

র‌্যাবের সাড়াঁশি অভিযানে দিনাজপুরে গুদাম ঘর হ’তে ফেন্সিডিলসহ আটক ২ জন

ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় দেড় কেজি গাজা সহ একজন মাদকব্যবসায়ী আটক

ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে মারা যাওয়া দুই শিশুর পরিবারের পাশে সাহেদ