Sunday , 14 December 2025 | [bangla_date]

ফুলবাড়ীতে আল আকসা মডেল মাদরাসার উদ্বোধন

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি\দিনাজপুরের ফুলবাড়ীতে জমকালো আয়োজনে আল আকসা মডেল মাদরাসার উদ্বোধন ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন বয়সী ছাত্রছাত্রীসহ হাজারও অভিভাবকের সমাগম ঘটে।
গত শুক্রবার রাতে উপজেলার শিবনগর ইউনিয়নের দক্ষিণ বাসুদেবপুর পুরাতনবন্দর এলাকায় মাদরাসা চত্বরে এই উদ্বোধনী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
মাদরাসার প্রতিষ্ঠাতা সভাপতি আফতার আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক অতিরিক্ত সচিব মো. আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মো. আনোয়ার হোসেন, ৭নং শিবনগর ইউপি চেয়ারম্যান মো. ছামেদুল ইসলাম, সমাজ সেবক রফিকুল ইসলাম মন্টু।অনুষ্ঠানের প্রথম পর্বে মাগরিব থেকে এশা পর্যন্ত মাদরাসার উদ্বোধন, অভিভাবকদের উদ্দেশ্যে মাদরাসার সার্বিক বিষয় আলোকপাত, অতিথিবৃন্দের বক্তব্য অনুষ্ঠিত হয়। দ্বিতীয় পর্বে এশা থেকে রাত ১১টা পর্যন্ত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রঙ্গন শিল্পী গোষ্ঠির পরিবেশনায় মনোজ্ঞ ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে আগত অভিভাবকদের মাঝে উপহার সামগ্রি বিতরণ করা হয়।
উল্লেখ্য, ফুলবাড়ীতে এই প্রথম তিনটি ভাষার (বাংলা, ইংরেজি, আরবি) সমন্বয়ে হিফজ ও আধুনিক শিক্ষার প্রতিষ্ঠান হিসেবে আল আকসা মডেল মাদরাসা প্রতিষ্ঠিত হয়েছে। অভিজ্ঞ শিক্ষকমন্ডলী দ্বারা পরিচালিত প্রতিষ্ঠানটি খুব অল্প সময়ে ব্যাপক সুনাম কুড়িয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে বিশ্ব হার্ট দিবস উপলক্ষে র‌্যালী ও সেমিনার

৩৫ ভাষায় অলঙ্কিত তেঁতুলিয়ার শহীদ মিনার

বীরগঞ্জে শতগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে বিবৃতি

প্রাইমারির শিক্ষক নিয়োগ পরীক্ষায় বিভিন্ন অনিয়ম অভিযোগে দিনাজপুরে মানববন্ধন

সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার; দিনাজপুরে ১৮ পরীক্ষার্থী আটক

হরিপুর উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে এমএএস রবিউল ইসলামকে সংবর্ধনা

বোদায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

পবিত্র ্ঈদ উল আযহা উপলক্ষে দিনাজপুরে নি¤œ আয়ের মানুষের মাঝে টিসিবি“র পণ্য বিতরণ কার্য্যক্রম শুরু

দিনাজপুরে সৌন্দর্য বিষয়ক  প্রশিক্ষনে র‌্যাম্প ওয়াক

দিনাজপুরে সৌন্দর্য বিষয়ক প্রশিক্ষনে র‌্যাম্প ওয়াক

রানীশংকৈলে ৫৩টি পাওয়ার থ্রেসার মেশিন বিনামূল্য বিতরণ