Thursday , 11 December 2025 | [bangla_date]

ফুলবাড়ীতে দুই মাদক সেবীর ৩ মাসের সাজা

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি\দিনাজপুরের ফুলবাড়ীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুই মাদক সেবীর ৩ মাসের সাজা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে পৌর শহরের স্বজনপুকুর (বুন্দিপাড়া) এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনের সময় হাতেনাতে আটক করে তাদের এই সাজা প্রদান করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামিউল ইসলাম। অভিযানে সহযোগিতা করে ফুলবাড়ী থানা পুলিশ ।
সাজা প্রাপ্তরা হলেন, পৌর শহরের স্বজনপুকুর গ্রামের মশিউর রহমানের ছেলে মোস্তাফিজুর (২৩) এবং একই গ্রামের মৃত আফজাল আলীর ছেলে মোহন (৩৫)।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামিউল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক সেবনের সময় তাদের দুজনকে হাতেনাতে আটক করা হয়। তাদেরকে মাদক নিয়ন্ত্রন আইনে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদানসহ ১০০টাকা করে জরিমানা আদায় করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তির প্রস্তুতি মূলক সভা

কাহারোলে ৫৬টি কেন্দ্রের মধ্যে  অধিক ঝুকিপূর্ণ ১৮টি কেন্দ্র

কাহারোলে ৫৬টি কেন্দ্রের মধ্যে অধিক ঝুকিপূর্ণ ১৮টি কেন্দ্র

ঠাকুরগাঁও সদর উপজেলার বাজেট ঘোষণা

চিরিরবন্দরে মহিলা ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বীরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজ ছাত্রের মৃত্যু

সাপাহারে দৈনিক করতোয়ার সুবর্ণ জয়ন্তী উদযাপন

দিনাজপুরে বিবিডিএস এর উদ্যোগে দারিদ্রতা বিমোচনে বিনামূল্যে ভ্যানগাড়ী বিতরণ

ঠাকুরগাঁওয়ে আধুনিক সদর হাসপাতালে ব্যবস্থাপনা কমিটির সভা

কবি ও বিশিষ্ট লেখক লুৎফর রহমানের “রানীরবন্দরের ইতিহাস” গ্রন্থের মোড়ক উন্মোচন

বোচাগঞ্জে ভারতীয় সংগীত শিল্পী এ আর রহমান কর্তৃক জাতীয় কবি নজরুল ইসলামের কারার ঐ লৌহকপাট গানের বিকৃতির প্রতিবাদে মানববন্ধন