Friday , 26 December 2025 | [bangla_date]

ফুলবাড়ীতে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ফুলবাড়ীতে বিস্ফোরক মামলায়  আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি\ডেভিলহান্ট-২ এর অংশ হিসেবে দিনাজপুরের ফুলবাড়ীতে অভিযান চালিয়ে সুকান্ত সরকার (৫২) নামে এক আওয়ামী নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার ভোরে তার মালিকানাধীন শুভ ব্রিকস ইট ভাটায় অভিযান চালিয়ে তাকে গেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সুকান্ত সরকার উপজেলার আলাদিপুর ইউনিয়নের গিরিধরপুর গ্রামের স্বর্গীয় গোপেস্বর সরকারের ছেলে। একই সাথে তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী ছিলেন।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল লতিফ শাহ জানান, রাতভর বিশেষ অভিযানে আওয়ামী লীগের নেতাকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তাকে বিএনপির মিছিলে ককটেল হামলার ঘটনায় দায়েরকৃত বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এধরনের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, গত ৪ ফেব্রæয়ারী সন্ধ্যায় আওয়ামী লীগের লিফলেট বিতরণ কর্মসূচির প্রতিবাদে উপজেলা বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে। সেই মিছিলে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদত আলী সাহাজুল ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ চৌধুরী খোকন, পৌর যুবদলের যুগ্ম আহŸায়ক শাহেদ ইসলাম, যুবদলকর্মী নুরুন্নবী বকুলসহ কয়েকজন নেতাকর্মী আহত হয়। এ ঘটনায় গত ৬ ফেব্রæয়ারী পৌর যুবদলের যুগ্ম আহŸায়ক শাহেদ ইসলাম বাদী হয়ে ৫৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০০-১৫০ জনের নামে বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন। সেই মামলায় তদন্তেপ্রাপ্ত আসামী হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈল পৌরসভায় নাগরিক সেবায় পরিস্কার পরিচ্ছন্নতা একান্ত অত্যাবশক ———- মেয়র মোস্তাফিজুর রহমান

পাকিস্তানি এজেন্ডার কবর দিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় উন্নয়নে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বোচাগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

পঞ্চগড়ে জুলাই বিপ্লবের ডামাডোলে দেড়শ বছরের প্রাচীন কাঁঠাল গাছ কর্তন কাঠ জব্দ হলেও দুই মাসেও অভিযুক্তের বিরুদ্ধে  কোন ব্যবস্থা না নেয়ার অভিযোগ

পঞ্চগড়ে জুলাই বিপ্লবের ডামাডোলে দেড়শ বছরের প্রাচীন কাঁঠাল গাছ কর্তন কাঠ জব্দ হলেও দুই মাসেও অভিযুক্তের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নেয়ার অভিযোগ

হরিপুরে নির্ধারিত সময়ের আগেই স্কুল ছুটি মাঠে সাইকেলের হাট

কাহারোলে আম বাগানের গাছে থোকায় থোকায় শোভা পাচ্ছে মুকুল

পীরগঞ্জে কলেজ ছাত্রলীগের বসন্ত বরণ উৎসব

পীরগঞ্জে পুলিশ কনস্টেবলের রাজকীয় বিদায়

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীর কালমেঘে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

রাণীশংকৈলে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনাসভা