Thursday , 18 December 2025 | [bangla_date]

ফুলবাড়ী সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশি নাগরিককে ফেরত দিয়েছে বিএসএফ

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি\দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে ঘন্টাব্যাপী পতাকা বৈঠকের মাধ্যমে ভারতে আটক বাংলাদেশি নারী নাগরিক অর্চনা সুরিনকে (২৭) বিজিবি’র কাছে ফেরত দিয়েছে বিএসএফ। ফেরত আসা অর্চনা সুরিন, দিনাজপুর জেলার সদর উপজেলার রাজবাড়ী এলাকার জোসেফ সুরিনের মেয়ে।
বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়ন এর প্রেসবিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, অনুপ্রেবেশের দায়ে ভারতে আটক বাংলাদেশি নাগরিক অর্চনা সুরিনকে ফেরতের জন্য ৫৭ ব্যাটালিয়ন বিএসএফ এর মাধবপুর কোম্পানী কমান্ডারের আহবানে ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের অধিনে রসুলপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২৯৯/১ এস এর কাছে ভারতের অভ্যন্তরে বসুলপুর শেখপাড়া (জিআর-৮২৫০৯৭, এমএস-৭৮ সি/১৪) নামক স্থানে আমড়া কোম্পানী কমান্ডারের সাথে আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ থেকে সাড়ে ১১ টা পর্যন্ত ঘন্টাব্যাপী পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে ভারতে আটক বাংলাদেশি নারী নাগরিক অর্চনা সুরিনের জাতীয় পরিচয়পত্র যাচাই-বাছাই পূর্ব বাংলাদেশি নাগরিক নিশ্চিত হওয়ায় বিএসএফ পক্ষ থেকে তাকে বিজিবি’র কাছে হস্তান্তর করা হয়। পরে তাকে ফুলবাড়ী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
বিজিবি বলেন, আটক অর্চনা সুরিনকে বিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন ঢাকায় গার্মেন্টেসে চাকরিরত ছিল। চাকরিরত অবস্থায় ভারতীয় নগারিক দিপংকরের সাথে তার ফেসবুকের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ সময় তাকে বিয়ের আশ্বাস দিলে অর্চনা সুরিন ভারতীয় নাগরিক রানার মাধ্যমে চলতি বছরের ১২ ডিসেম্বর তারিখে শ্রীমঙ্গল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে দিপংকরের বাড়ীতে যায়। পরবর্তীতে দিপংকরের পিতা-মাতা তাদের বিয়ে দিতে অস্বীকার করে ভারতের পতিরাম থানা পুলিশকে খবর দেয়। ১৪ ডিসেম্বর পুলিশ এসে পতিরাম থানা পুলিশ অর্চনা সুরিনকে আটক করে থানায় নিয়ে যায়। পরবর্তীতে বিএসএফ অর্চনা সুরিনকে থানা থেকে নিয়ে আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ফুলবাড়ী সীমান্তে বিজিবি-বিএসএফ এর পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবি’র কাছে হস্তান্তর করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান, অর্চনা সুরিনকে গ্রহণের পর পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহনের জন্য তাকে ফুলবাড়ী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে মতবিনিময়

দিনাজপুরে জাসদের মশাল মিছিলের মধ্যে দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী সুবর্ণ জয়ন্তী পালিত

তেঁতুলিয়ায় ওলামা দলের  প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

তেঁতুলিয়ায় ওলামা দলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

আটোয়ারীতে আলুর রকমারী খাবার প্রদর্শনী

বীরগঞ্জে একাডেমিক নতুন ভবনের ছাদ ঢালাইয়ের উদ্বোধন

সেতাবগঞ্জ পৌর এলাকায় অনুমোদনহীন ভবন নির্মাণ \ সড়ক দখল করে রাখা হয়েছে নির্মাণসামগ্রী

মিট দ্যা প্রেস অনুষ্ঠানে ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল দিনাজপুর সদর আসনে মনোনয়ন চাইবেন

ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে কেঁচো সার উৎপাদন করে বেকারত্ব দূর নিজের ভাগ্য বদল অর্ধশতাধিক কৃষাণী

১০০ বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আটোয়ারীতে কয়েকটি বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন এম,পি প্রধান